এক্সপ্লোর

Mamata Banerjee: ভিআইপি টানতে রাস্তা বন্ধ নয়, সুজিতের পর ফিরহাদকে নির্দেশ মমতার

Durga Puja 2022: রবিবার মহালয়ার দিন ঠাসা কর্মসূচি ছিল মমতার। প্রথমে 'জাগো বাংলা'র একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার পর শহরের বিভিন্ন পুজো উদ্বোধনে বেরোন।

কলকাতা: সুজিত বসুকে সতর্ক করেছিলেন আগেই। পুজোয় রাস্তা নিয়ে এ বার ফিরহাদ হাকিমকেও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজোয় রাস্তা যেন সচল থাকে, তার দায়িত্ব নিতে হবে ফিরহাদকে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ফিরহাদের (Firhad Hakim) পাড়ার দুর্গোপুজো (Durga Puja 2022) উদ্বোধন (Chetla Agrani) করতে গিয়েই অভিভাবকের ভূমিকায় ফিরহাদকে এমন নির্দেশ দিলেন মমতা। দিন কয়েক আগে একই ভঙ্গিতে রাজ্যের আর এক মন্ত্রী সুজিতকেও সতর্ক করতে শোনা গিয়েছিল তাঁকে। 

রাস্তা সচল রাখতে ফিরহাদকে বার্তা দিলেন মমতা

রবিবার মহালয়ার দিন ঠাসা কর্মসূচি ছিল মমতার। প্রথমে 'জাগো বাংলা'র একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার পর শহরের বিভিন্ন পুজো উদ্বোধনে বেরোন। বরাবরের মতো এ বারও চেতলায় ফিরহাদের পাড়ার পুজো উদ্বোধনে যান মমতা। সেখানেই কড়া বার্তা দেন। মমতা বলেন, "সুজিতকেও বলেছি, ববিকেও বলে যাচ্ছি। রাস্তা যেন সচল থাকে। এটা তোমাদের দায়িত্ব। মাঝে মাঝে ভিআইপি টানার জন্য পুরো একটা দিক বন্ধ করে দেওয়া হয়। রাস্তা সচল রাখার দায়িত্ব তোমাদের।"

চেতলা অগ্রণীকে এ দিন দুর্গাপ্রতিমায় চক্ষুদানও করেন মমতা। আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি। প্যান্ডেল সাজাতে কলাগাছের ব্যবহারকে সাধুবাদ জানান। এর পর তুলি নিয়ে মায়ের চোখ আঁকেন মমতা। সেখানে দাঁড়িয়ে ফিরহাদকে একাধিক নির্দেশও দেন মমতা। প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে শহরের একটি রাস্তা এবং পার্কের নামকরণ করার নির্দেশ দেন। একই সঙ্গে সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামে লেক গার্ডেন্সে একটি পার্ক এবং একডালিয়া এভারগ্রিনের কাছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের কথাও বলেন মমতা। 

এ দিন 'জাগো বাংলা'র অনুষ্ঠানেও দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্তি নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, "বাংলা এবার ইউনেস্কোর ইনটেনজ্যাবল কালচারাল হেরিটেজ পেয়েছে। ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে বেঙ্গল ইজ দ্য ওয়ার্ল্ড বেস্ট ডেস্টিনেশন অ্যানাউন্স হয়েছে। মার্চে জার্মানিতে প্রাইজ দেওয়া হবে। সুতরাং বাংলা এগিয়ে চলেছে।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘শুভশ্রীর বাচ্চাটা খুব স্মার্ট, ছবি চেয়ে দেখি’, জাগো বাংলার অনুষ্ঠানে মমতার মুখে ইউভানের নাম

এ ছাড়াও ওই মঞ্চ থেকে বিরোধীদের একহাত নেন মমতা। বাংলায় একের পর এক মামলার তদন্তে তৎপর সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় সংস্থা। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো তৃণমূল নেতারা। কয়লা পাচার মামলায়, জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। 

মহালয়ায় বিরোধীদের তীব্র আক্রমণ মমতার

এই প্রেক্ষাপটেই মহালয়ার দিন ফের কেন্দ্রীয় সংস্থাগুলির সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে ঘুরিয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ধোওয়া তুলসি পাতা কেউ নয়। আজ যারা দিল্লিতে বসে আছে, ওটা দিল্লিকা লাড্ডু। যে খেয়েছে, সেই পস্তেছে, যে খায়নি, সেও পস্তেছে। মনে রাখবেন, তাদের মাথার ওপরে চন্দ্র, সূর্য, গ্রহ, তারার মতো নানা রকম এজেন্সি বসে আছে। চোখে দেখেও দেখতে পায় না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget