এক্সপ্লোর

Mamata Banerjee: ‘শুভশ্রীর বাচ্চাটা খুব স্মার্ট, ছবি চেয়ে দেখি’, জাগো বাংলার অনুষ্ঠানে মমতার মুখে ইউভানের নাম

Subhashree Ganguly: রবিবার মহালয়ার দিন বিশেষ উৎসব সংখ্যা প্রকাশ করল তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ শুভশ্রী, তাঁর সতীর্থ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং অদিতি মুন্সিরা।

কলকাতা: একে তারকা সন্তান। তার উপর ছটফটে, চনমনে। মা-বাবা তো বটেই, তার কর্মকাণ্ডে মোহিত নেটদুনিয়াও। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বাদ গেলেন না। নিজেই জানালেন, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং পরিচালক তথা রাজনীতিক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) একমাত্র সন্তান ইউভানকে (Yuvaan) অসম্ভব পছন্দ করেন তিনি। ইচ্ছা হলে ইউভানের ছবি চেয়েও দেখেন বলে জানালেন মমতা। 

জাগো বাংলার অনুষ্ঠানে মমতার মুখে ইউভানের নাম

রবিবার মহালয়ার দিন বিশেষ উৎসব সংখ্যা প্রকাশ করল তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ শুভশ্রী, তাঁর সতীর্থ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং অদিতি মুন্সিরা। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নে তাঁরা। সেই মঞ্চে দাঁড়িয়েই শুভশ্রীর ছেলেকে নিয়ে মন্তব্য করেন মমতা। বলেন, "শুভশ্রীর বাচ্চাটা খুব স্মার্ট। নিজেই মাঝে মাঝে ছবি চেয়ে পাঠাই, দেখব বলে।"

অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদেরও একহাত নেন মমতা। বলেন, "আমাদের সবাই খারাপ। ওরা একা ভাল। এক সময় দিল্লিতে গিয়ে লজ্জা হতো। বাংলাকে বদনাম করাই একদল লোকের কাজ। বাংলার বদনাম করলে, এখানকার মানুষকে অসম্মান করলে আমার রাগ হয়। প্রত্যেকের জীবনে কিছু না কিছু কর্মকাণ্ড থাকেই। কিন্তু আজকাল একটি ছবি বেরোলেও সমালোচনার ঝড় ওঠে। আমরা কি এই সংস্কৃতির অবক্ষয়ে দাঁড়িয়ে রয়েছি! আমাদের সংস্কৃত তো মাথা উঁচু করে চলা, গর্ব করে চলা!"

আরও পড়ুন: Madan Mitra: মহালয়ায় শুভেন্দু- দিলীপের ছবিতে মালা দিয়ে বাবুঘাটে তর্পণ মদন মিত্রের

বাংলার মানুষ এসব করেন না, বাইরে থেকে ধার করা লোকজনই নেটদুনিয়ায় এসব ঘটান বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, এগুলো বাংলার মানুষ করছেন না। বাইরে থেকে ধার নেওয়া কিছু লোক, কিছু ডিজিটাল টাকা দিয়ে তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া মারফত এমন কোনও লোক নেই, যার নামে উল্টোপাল্টা বলা হয় না। সকাল থেকে রাত পর্যন্ত একদল মানুষ এই কাজ করে চলেছে। তার চেয়ে বাংলায় কী কী উন্নয়ন হয়েছে, ভাল কাজ কী হয়েছে, তাতে নজর দিলে বাংলার অনেক উপকার হতো।"

মহালয়ার শুভেচ্ছা জানিয়ে বিরোধীদের একহাত নিলেন মমতা

নাম না করে এ দিন সিপিএম-কেও একহাত নেন মমতা। তিনি বলেন, "আপনারা আমাদের গাল দিন, কিছু যায় আসে না। শুভ মহালয়ার দিনে মায়ের কাছে কামনা করব, দেবী যেন সকলকে ভাল রাখেন। যাঁরা এগুলো করছেন, আরও বেশি করে করুন। তার পরও শান্তিতে ঘুমোতে পারলে ঘুমোবেন। আমরা প্রতিহিংসা পরায়ণ নই। বদলা নয়, বদল চাই বলেছিলাম বলেই ৩৪ বছরের কাউকে গ্রেফতার করিনি। অনেক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করা হয়নি।"

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget