এক্সপ্লোর

Mamata Banerjee : DA নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া, কী বললেন মুখ্যমন্ত্রী ?

Supreme Court: কত দিনে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে নবান্নকে ? নির্দেশনামায় স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

কলকাতা : ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র অন্তত ২৫ শতাংশ। শুক্রবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিলেও এখনও রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সরকার কি সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন করবে? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এই আবহে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকের ডিএ নিয়ে কিছু বলবেন কি না প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না। যা করি আইনে করি, আইনত।"

এ প্রসঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, "উনি আইনত মানেন না বলেই তো সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট বলেছে ইমিডিয়েট ২৫ শতাংশ দিতে হবে। দেওয়া যাতে হয়, উনি তো মুখ্যমন্ত্রী...ওঁর দায়িত্ব। উনি ব্যবস্থা করবেন যাতে কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া হয়। উনি কী বললেন সেটা বিষয় নয়। উনি কী করলেন সেটা বিষয়। এটা খুব ভাল যে কোর্টের অর্ডার মেনে নিয়ে উনি ২৫ শতাংশ দিয়ে, বাকি ৭৫ শতাংশ পুরোটাই দিয়ে দেন। কারণ, পুরোটা দেওয়ারই অর্ডার আছে কোর্টের।"

কত দিনে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে নবান্নকে ? নির্দেশনামায় স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যেখানে বলা হয়েছে, আগামী ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র অন্তত ২৫ শতাংশ।  শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে, শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙভি বলেন, ৫০ শতাংশ বকেয়া DA মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে ৪০ হাজার কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। 

এরপর বিচারপতি বকেয়া DA-এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ নিয়ে এখনও রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সরকার কি সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন করবে ? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এনিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, "আমরা চাইব যে, রাজ্য সরকার রিভিউ-এ যাকI আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি, আপনারা রিভিউ-এ যান। তাহলে এই ২৫%-টা যাতে রিভিউ-এ গেলে পরে ৫০% হয়, তার ব্যবস্থাটা আমরা করব। এটাকে নিয়ে যদি খুব বেশি দিন নীরবতা থাকে, তাহলে খুব সত্বর সুপ্রিম কোর্টের রায়কে যাতে লাগু করানো হয় তার দাবিতে আমরা নবান্ন অভিযানের ডাক দিতে পারি, সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে।"

সেরা শিরোনাম

Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget