এক্সপ্লোর

TMC Meeting: 'তৃণমূল নেত্রী আমার সঙ্গে সম্পর্ক রাখেন না', মমতার বৈঠকে গরহাজির দলের 'বিদ্রোহী' বিধায়ক

আব্দুল করিম চৌধুরী বলছেন, 'প্রতিবাদ করলে, রাস্তায় নামতে হলে, আমি একটা বিদ্রোহী MLA হয়ে নামব, না হলে আমি আমার এলাকার মানুষের জন্য বেইমানি করব, যদি মানুষের কথা সরকারকে না জানাই'। 

কলকাতা: তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে গরহাজির দলের 'বিদ্রোহী' বিধায়ক। কালীঘাটের বৈঠকে এলেন না ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। 'মমতা বন্দ্য়োপাধ্যায়কে দেখেই তৃণমূলে যোগ দিয়েছিলাম। তৃণমূল নেত্রী আমার সঙ্গে সম্পর্ক রাখেন না। নিজেকে বিদ্রোহী বলে ঘোষণা করেছি। ইসলামপুরের মানুষের হয়ে কথা বলব'। কালীঘাটের বৈঠক এড়িয়ে মন্তব্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। 

দুর্নীতির অভিযোগ, তা নিয়ে বিরোধীদের টানা আন্দোলন এবং সাগরদিঘির হারের আবহে,  আজ কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে কী নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, দুর্নীতিতে অভিযুক্তদের পুরোপুরি ছেঁটে ফেলার সিদ্ধান্ত থেকে বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে বিশেষ কোনও রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সংখ্য়ালঘু ভোট ফেরাতে কি বিশেষ কোনও স্ট্র্য়াটেজি নেওয়া হবে?  বাম-কংগ্রেস জোটে চিড় ধরাতে নেওয়া হবে নতুন কোনও রণকৌশল? তৃণমূল সূত্রে দাবি,বৈঠকে ফের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। 

ফের বিদ্রোহী ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। আবারও, দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। নিশানা করলেন দলীয় নেতৃত্বকে। দুয়ারে পঞ্চায়েত ভোট। তার আগে, স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে ১০০ দিনে কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিরোধীদের নিশানায় পড়তে হচ্ছে তৃণমূলকে। এই অবস্থায়, দলের রণকৌশল ঠিক করতে বিধায়ক-মন্ত্রী, সাংসদ-নেতাদের নিয়ে যখন কালীঘাটে হাইভোল্টেজ বৈঠক করছে তৃণমূল নেতৃত্ব, তখন এখান থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে করিমপুরে দলের বিরুদ্ধে কার্যত কামান দাগলেন

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। যিনি আবার, তৃণমূলের সহ-সভাপতি পদেও রয়েছেন।  এদিনের কালীঘাটের বৈঠকে উপস্থিত না থাকার, ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

আব্দুল করিম চৌধুরী আরও বলছেন, আমি তো কোনও চিঠি পাইনি, আর কোনও হোয়াট্যস অ্যাপের মেসেজও নাই, এসএমএসও নেই। সুব্রত বক্সী যে তৃণমূলের সভাপতি আছেন, বলেছিল আমাকে যে ওনাকে মেনে চলতে হবে, আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত, আমার শত্রুকে মেনে নেব আমার এলাকায় মশাই।পঞ্চায়েত নির্বাচনে MLA ভিত্তিক সংগঠন করে আমি লড়ব। এই সন্ত্রাসবাদীকে আমি মানব না।এই সেদিনের ঘটনায়, ও আমার একটা সমর্থককে গুলি করে মেরে দিল।

মিটিং হবে, আমাদের কথা তো শোনা হবে না। সেখানে সুব্রত বক্সি বলবে, যে দলের কথা, দল বড়, ব্যক্তি বড় নয়। আরে, আমি তো আজ ৫৪-৫৫ বছর ধরে MLA আছি, ৫৪-৫৫ বছর ধরে রাজনীতি করে আসছি, এখন ব্যক্তি বড় নয়, দল বড়, এই বলে আমাকে শাসাবেন আপনারা? আমি এটা মানব না। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত আমার ব্যাপারটায় কোনও প্রোটেকশন দিল না। আমার নেত্রী যাঁকে দেখে আমি পার্টিটা করলাম। যাঁকে দেখে আমি তৃণমূলে আসলাম। কোনও খোঁজ খবর নেন না আমার। জিজ্ঞেস করেন না করিমদা কেমন আছেন? কোনওদিন কোনও খবর নেয় না। ৪-৫ বছর ধরে আমার সঙ্গে ওনার কোনও সম্পর্ক নেই।

একদিকে যখন দলের বিরুদ্ধে খড়গহস্ত বিধায়ক, কিন্তু গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুক্রবার সাংবাদিক বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যা বলেন, এত বড় দলে বিচ্ছিন্নভাবে কেউ মতামত দিল, বৃহৎ সভার পর প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই। সূত্রের দাবি, ইসলামপুরের প্রাক্তন বিধায়ক ও বর্তমান জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং আব্দুল করিম চৌধুরীর গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget