এক্সপ্লোর

Mandarmani : রাহুল অরুণোদয়ের মৃত্যুর রেশ কাটেনি, তার মাঝেই মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন চিকিৎসক দম্পতি

Mandarmani Accident: তালসারিতে শ্যুটিংয়ে সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই অঘটন এবার মন্দারমণিতে।

মন্দারমনি : মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল চিকিৎসক দম্পতির। তালসারিতে শ্যুটিংয়ে সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই অঘটন এবার মন্দারমণিতে। গতকাল বিকেলে মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন শল্য চিকিৎসক কুন্তল চক্রবর্তী ও তাঁর স্ত্রী, গাইনোকোলজিস্ট শৈলজা ভরদ্বাজ। সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যান তাঁরা। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলা সেন্টারের কাছে সমুদ্রে ২ জনকে ভাসতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ২০২৩ সালে বিয়ে হয়েছিল চিকিৎসক কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজের। তাঁদের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ উত্তর ২৪ পরগনার ঘোলার বিবেকানন্দ পার্ক এলাকা। 

অভিনেতা রাহুল অরুণোদয়ের আকস্মিক প্রয়াণ 

তালসারিতে সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই সমুদ্রে তলিয়ে যান তিনি। উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, জল এবং প্রচু পরিমাণ বালি ঢুকে যাওয়ায় রাহুলের ফুসফুসের আকার ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি কেউ দীর্ঘক্ষণ জলে ডুবে থাকেন, তাহলে। 

রাহুলের মৃত্যুতে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে রাহুল জলে ডুবে গেলেন? হাসপাতালে যেতে কেন অনেক সময় লাগল? - এইসব প্রশ্নের পাশাপাশি শ্যুটিংয়ের নিরাপত্তা নিয়েও উঠছে প্রচুর প্রশ্ন। তালসারি ওড়িশা পুলিশের আওতাধীন। ওড়িশা পুলিশের দাবি, সমুদ্রে নেমে শ্যুটিংয়ের কোনও অনুমতিই নেয়নি সিরিয়ালের প্রযোজনা সংস্থা। স্বভাবতই প্রশ্ন উঠেছে, শ্যুটিং স্পটে আদৌ নিরাপত্তার জন্য ঠিকঠাক বন্দোবস্ত ছিল তো? স্থানীয় বাসিন্দাদের অনেকেই এবং প্রত্যক্ষদর্শীদের অনেকে দাবি করেছেন, শ্যুটিংয়ের কথা তাঁরা কিছু জানতেন না, বলা ভাল তাঁদের জানানো হয়নি। এমনকি কোনও বোটও স্থানীয়দের থেকে নেওয়া হয়নি বলে দাবি করেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের অনেকের মতে তালসারি বিচ, যা চোরাবালির জন্য বিখ্যাত, সেই চোরাবালি অংশেই সম্ভবত চলে গিয়েছিলেন রাহুল। আর ঘটনার সময় জোয়ার আসায় জলের তোড় ছিল বেশি। ফলে নিমেষেই তলিয়ে যান অভিনেতা এবং অনুমান, সম্ভবত তাঁকে অনেকক্ষণ পরে উদ্ধার করা হয়েছিল। যদিও স্থানীয়দের একাংশের দাবি সঙ্গেই সঙ্গেই উদ্ধার করা হয় রাহুলকে। অভিনেতা এ হেন আকস্মিক মৃত্যুতে এখন শুধুই উঠছে প্রচুর প্রশ্ন। উত্তর মেলেনি অনেক কিছুরই। সবাই চাইছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget