এক্সপ্লোর

Mangla Hat Fire Update: মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে নয়া মোড়, আগুন ধরানোর অভিযোগে গ্রেফতার আরও দুই

Howrah News: গত ২০ জুলাই মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে CID তদন্তভার নেয়।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া মোড়। ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল CID। এরা হলেন অশোক মুদুলী ও সুরেন্দ্র কুমার ঢল। সূত্রের খবর, দুজনে পোড়া মঙ্গলাহাটের মুটিয়াদের সর্দার। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের অনুমান ধৃতরাই হাটে আগুন ধরিয়ে দেয়।  আগুন যে ধরিয়ে দেওয়া হয়েছিল তা অনেকটাই নিশ্চিত। ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে, প্রায় আট বিঘা জমির ওপর এই হাটে পাঁচ জায়গায় আগুনের উৎস পাওয়া যায়। আগুন লাগানোর জন্য তরল দাহ্য পদার্থ ব্যবহারের প্রমাণ মিলেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া মোড়: গত ২০ জুলাই মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে CID তদন্তভার নেয়। গ্রেফতার করা হয় নিজেকে হাট মালিক বলে দাবF করা শান্তিরঞ্জন দেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন যে মুটিয়া সর্দাররা এই আগুন ধরিয়েছে। সেই মতো গত রাতে দুই মুটিয়া সর্দার অশোক ও সুরেন্দ্রকে গ্রেফতার করে CID। আজ হাওড়া আদালতে পেশ করা হয় অভিযুক্তদের। সংশ্লিষ্টদের তিনদিনের CID হেফাজতের নির্দেশ দেয় আদালত।

তদন্তে জানা যায় ঘটনার দুদিন আগে এক মহিলার সঙ্গে শালিমার থেকে ট্রেনে পুরী চলে যান শান্তিরঞ্জন দে। সেখানে তার একটি হোটেল রয়েছে। আগুন লাগার পর অশোক ও সুরেন্দ্র ফোন করেছিল শান্তিরঞ্জনকে। কল ডিটেল ধরে সেই সূত্র পাওয়া গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে শান্তিরঞ্জনের নিজস্ব অফিস পুড়ে গেছিল। আসলে এটা পরিকল্পনা করে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। কারণ পরবর্তীকালে শান্তিরঞ্জনের বলতে সুবিধা হতো যে দলিল ও অন্যান্য কাগজপত্র পুড়ে গিয়েছে। যদিও নিজে ওই হাটের মালিক শান্তিরঞ্জন নয় বলে মনে করছেন তদন্তকারীরা। দেখা শোনা করত কার্যত গাজোয়ারি করে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের তথ্য উঠে আসছে। 

কিন্তু কী উদ্দেশ্যে হাটে আগুন লাগানো হল ? তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই হাটকে আন্তর্জাতিক মানের হাট তৈরির পরিকল্পনা ছিল শান্তিরঞ্জনের। ৩৬ তলা হাট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নেওয়া হয়। কারন দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও চিন, বাংলাদেশ, থাইল্যান্ড থেকেও এখানে জামা কাপড় কিনতে আসেন বহু মানুষ। নতুন করে দোকান বানাতে পারলে মোটা টাকায় দোকান বিক্রি করা যাবে। পুরানো ব্যবসায়ীদের ভাড়া ছিল খুবই কম। তারা উঠতেও চাইছিলেন না। সেকারণে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Jadavpur University: 'ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব,অথচ ওঁরই পাত্তা নেই' SFI-এর নিশানায় কে?

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget