এক্সপ্লোর

Winter Updates: দাপট বাড়বে উত্তুরে হাওয়ার, এক লাফে কমবে তাপমাত্রা, কবে থেকে জাঁকিয়ে শীত, বড় আপডেট

Weather Updates: তবে কি সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে শীত? হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি।

কলকাতা: ডিসেম্বরেও নেই জাঁকিয়ে ঠান্ডা! ১০ তারিখ পেরলেও এখনও রোদ উঠলেই ভাল গরম অনুভূত হচ্ছে। আর কবে পড়বে শীত? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। সম্প্রতি নিম্নচাপের জেরে রাজ্যে শীতের প্রবেশে বাধা পেয়েছে। তবে এবার সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। 

তবে কি সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে শীত? হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি। সপ্তাহের শেষে কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে। ঘূর্ণাবর্ত সরে গেলে কাল থেকে ধীরে ধীরে শীত পড়ার সম্ভাবনা। দার্জিলিং-সহ বাংলার ৮ জেলায় ঘন কুয়াশার সতর্কতার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ১১ ডিসেম্বর, বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রার পতন হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা খানিকটা বাড়লেও, বুধবার থেকে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে। 

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।                                                                                                                

আরও পড়ুন, 'ট্রেলার দেখালাম, বাংলাদেশ না শুধরালে এবার পুরো সিনেমা দেখাব', হুঙ্কার শুভেন্দুর

উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।                                                     

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget