এক্সপ্লোর

Mani Shankar Mukherjee : 'ওঁর প্রতি পাতায় গল্প', সেরা বাঙালি ২০২২-এর মঞ্চে কার কথা বলেছিলেন সাহিত্যিক শংকর ?

Sera Bangali 2022 : সেরা বাঙালি ২০২২-এর অনুষ্ঠানমঞ্চে তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন অপর এক প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

কলকাতা : এবিপি আনন্দ ২০২২-এর সেরার সেরা বাঙালি হয়েছিলেন মণিশংকর মুখোপাধ্যায়। সেরা বাঙালি ২০২২-এর অনুষ্ঠানমঞ্চে তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন অপর এক প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পুরস্কৃত হওয়ার পর এই মঞ্চেই এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে'-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের সাহিত্য জীবনের কিছু চমকপ্রদ কথা সামনে এনেছিলেন শংকর। স্মৃতি রোমন্থন করেছিলেন দুই প্রখ্যাত সাহিত্যিকের। সেদিন কী বলেছিলেন শংকর ?

সুমন দে : শিব্রাম চক্রবর্তী নাকি যখনই আপনার সঙ্গে দেখা হত তাঁর, তিনি হাতের লজেন্স বা হরলিক্স গুঁড়ো দিতেন। তিনি বলতেন, রাবড়ি চূর্ণ। এবং বলতেন যে, রাবড়ি চূর্ণ সবসময় খাবে যাতে লেখায় মিষ্টত্ব থাকে। কোন রাবড়ি চূর্ণ খেয়ে দশকের পর দশক পৃথিবীর নানা কোণে আপনি বাঙালি পাঠককে মজিয়ে রাখলেন ?

শংকর : শিব্রামবাবু যেটা দিতেন, সেটা হচ্ছে হরলিক্স চূর্ণ। কিন্তু বলেছিলেন, কখনো বলো না। তাহলে দাম এখনই বেড়ে যাবে। হরলিক্সের। সেই ভয়ে আমি নামটা বলতে সাহস পেতাম না। অনেকদিন পরে লন্ডন বইমেলায় গিয়েছিলাম। সেবারে বাঙালিদের অনেকগুলো লেখা বেরিয়েছিল। আমিও তারমধ্যে একটু ছিলাম। ওখানে সাহেবরা জিজ্ঞাসা করলেন যে, ইংরেজদের কাছে কি কিছুই শেখেননি আপনারা ? আমি বললাম, শিখেছি। কিন্তু, পাবলিসিটি হয়ে যাবে বলে বলতে পারি না। বলে, কী বলেন ? আমি বললাম, আমরা যখন ছোট তখন হরলিক্স পাওয়া যেতে না। সব যুদ্ধে চলে গেছে। কিন্তু, হরলিক্স কোম্পানি বুঝেসুঝে বিজ্ঞাপন মাঝেমধ্যে দিয়ে যেত। বলত, হরলিক্স এখন পাওয়া যাচ্ছে না। সবই যুদ্ধক্ষেত্রে চলে গেছে । তবে, অপেক্ষা করতে পারেন। একদিন ওটা ফিরে আসবে। ইট ইজ ওয়ার্থ ওয়েটিং ফর। আমারও হয়েছে তাই...জানেন। অনেক দিন ধরে লিখছি। কেউ দেখে না। নজরও করে না। মানুষও মনে করে না। কেউ বলে টুকেছি। এইসব বলত। কিন্তু, শেষ পর্যন্ত দেখলাম, হরলিক্স ইজ ওয়েটিং ফর। ওইটা আমি আপনাদের কাছে শিখেছি। ধৈর্য্য ধরে থাকলে কপালে হয়ত জুটতে পারে। এখন সাহেবরা ভাল বলেছে। দেখি দেশের লোকেরা কী করে। সাহেবদের দয়ায় যা হওয়ার হয়েছে। হবে এটা ভাবিনি। আপনাদের কী বলব ? কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কী বা করার আছে ? আমি মনে মনে জানি, আমার দর কতটুকু। তবু সেটুকুও ওয়ার্থ ওয়েটিং ফর। 

সুমন দে : বাঙালি জানে যে আপনার দর কতটুকু। আমার শুধু শেষ প্রশ্ন, শরদিন্দু বন্দ্য়োপাধ্যায় একবার নাকি আপনাকে বলেছিলেন যে, লেখক যখন লিখছেন সেই উপন্যাসের প্রথম ৩০ পাতা অবধি পড়ার দায়িত্ব পাঠকের। তারপর থেকে সবটুকু লেখকের দায়িত্ব। আপনি যখন লেখেন, তখন লেখার কোনও ফর্মুলা মাথায় থাকে নাকি ওই যে আপনার কলমের ম্যাজিকটা কোথা থেকে আসে ?

শংকর : ওটা সত্যি কথা বলতে, ভগবানই জুটিয়ে দেন। চেষ্টা করতে করতে কখনো কখনো লেগে যায়। আর শরদিন্দুবাবু আর একটা কথা আমাকে বলতেন, বাবা...যখন সময় থাকবে সময় নষ্ট করো না। আমি বললাম, কী করব তবে বলুন ? ওঁর বাড়িতে বসে বসেই আমায় বললেন, এই অভিধান আছে, ওইটা পড়বে। যে কোনও জায়গা খুলবে। ডিকশনারি থেকে যত আইডিয়া পাবে ছাপানো অবস্থায়...আর কোনও লেখক তোমাকে সেগুলো বলবে না। সুতরাং তোমার দেবতা হচ্ছেন হরিচরণবাবু। তাঁর বই দু'খণ্ড কিনেছিলাম। এবং সেটা আমি আজও উল্টে যাই। সত্যি কথা বলতে যখন আইডিয়া কমে যায় তখন হরিচরণবাবুই আমাকে বাঁচিয়ে দেন। ওঁর প্রতি পাতায় পাতায় গল্প রয়েছে। সেই করে যাচ্ছি। আপনাদের আশীর্বাদে । কখনো লাগে, কখনো লাগে না। কিন্তু কী করব বলুন। আর তো কিছু নেই। ধন্যবাদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget