এক্সপ্লোর

Manik Bhattacharya: 'কুন্তল, শান্তনুকে চিনি না', আদালতে যাওয়ার পথে দাবি মানিক ভট্টাচার্য

নিয়োগ দুর্নীতির টাকায় তিনি ও তাঁর পরিবার লাভবান হয়েছে কি না জানতে চাইলে মানিকের পাল্টা প্রশ্ন, এই তথ্য আপনাকে কে দিয়েছে?

প্রকাশ সিনহা, কলকাতা: কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তিনি চেনেন না। তাঁরাও তাঁকে চেনেন না। এদিন আদালতে যাওয়ার পথে দাবি করলেন মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁর বিরুদ্ধে চার্জশিটে ভুরি ভুরি তথ্যপ্রমাণ পেশ করেছে সিবিআই ও ইডি। নিয়োগ দুর্নীতির টাকায় তিনি ও তাঁর পরিবার লাভবান হয়েছে কি না জানতে চাইলে মানিকের পাল্টা প্রশ্ন, এই তথ্য আপনাকে কে দিয়েছে? নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে পেশ করা হয় মানিক ভট্টাচার্যকে। টাকা নিয়েছেন কি না জানতে চাইলে হাত নেড়ে না বলেন মানিক। 

সাংবাদিক যখন মানিক ভট্টাচার্যকে প্রশ্ন করছেন, কুন্তল-শান্তনুকে চেনেন কিনা, বারবার হাত নেড়ে মানিক বুঝিয়ে দিলেন, না কিন্তু, নিয়োগ দুর্নীতির ৩ চাঁই হিসেবে নাম উঠে এসেছে মানিক ভট্টাচার্য -কুন্তল ঘোষ-শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। 

আর, গ্রেফতারির ৭ মাস পর কুন্তল-শান্তনুকে চেনেনই না বলে আদালতে ঢোকার সময় দাবি করলেন মানিক। কুন্তল-শান্তনুর সঙ্গে মানিকের জুটি বেঁধে দুর্নীতির কথা ইডির চার্জশিটে ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে। 

ED সূত্রে দাবি, অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিতে সরাসরি মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন শান্তনু!মানিকের বাড়ির মতো শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়েও প্রচুর চাকরিপ্রার্থীর নামের তালিকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

ED সূত্রে দাবি, চোখে পড়ার মতো বিষয় হল, মানিক ভট্টাচার্যর ফ্ল্যাট থেকে যে তালিকা উদ্ধার হয়, তার মধ্যে থাকা বেশ কিছু নাম ছিল শান্তনুর বাড়ি থেকে মেলা তালিকাতেও।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে আরও দাবি, শান্তনুর সুপারিশে ৩১২ জনের মধ্যে ১০ জনকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন মানিক!

অযোগ্য প্রার্থীদের দেওয়া টাকা কখনও কুন্তল ঘোষ মারফৎ শান্তনুর হাতে আসত। আবার কখনও সরাসরি চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন শান্তনুও। এর আগে রিমান্ড লেটারে ED-র তরফে দাবি করা হয়,ধৃত কুন্তল ঘোষের বয়ান থেকে জানা গেছে যে, ২০১২ এবং ২০১৪-র TET-এ বহু অযোগ্য প্রার্থীকে পাস করিয়ে দিয়ে, তাঁদের থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল।

গোটা বিষয়টা জানতেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। গত সপ্তাহেই, প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, মানিক ভট্টাচার্য ও তাঁর দুর্নীতির জন্য এই অবস্থা। 

এই ৩৬ হাজার শূন্য়পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য় যে টাকা লাগবে, তা চাইলে মানিক ভট্টাচার্যর থেকে নিতে পারে রাজ্য় সরকার। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালত থেকে বেরনোর সময় এই নিয়ে প্রশ্ন করা হলে বিস্ফোরক মন্তব্য করেন মানিক ভট্টাচার্য। 

শুধু মানিকই নন, তাঁরই দুর্নীতির অভিযোগে জেল খাটছেন তাঁর স্ত্রী-পুত্রও... এই পরিস্থিতিতে, নিয়োগ প্রসঙ্গে আবারও বিস্ফোরক মন্তব্য করে কীসের ইঙ্গিত দিতে চাইলেন জেলবন্দি মানিক? এদিন, ৩ অগাস্ট পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026 Live Updates: ২০ এপ্রিল-৩০ এপ্রিলের মধ্যে ভোট? গণনা ২ বা ৩ মে? কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
২০ এপ্রিল-৩০ এপ্রিলের মধ্যে ভোট? গণনা ২ বা ৩ মে? কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
West Bengal Election 2026 Live Updates: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
Suvendu Adhikari on Nandigram: নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী
নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী
WB Assebly Election 2026: 'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের
'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget