এক্সপ্লোর

Manik Bhattacharya: 'লিস্টের কী হল? পাঠিয়ে দিয়েছি', মানিকের হোয়াটসঅ্যাপে ঘেঁটে নয়া তথ্য ইডির হাতে

TET Scam: হোয়াটস অ্যাপ চ্যাটে কাদের সঙ্গে কথা হত মানিক ভট্টাচার্যর? এরইমধ্যে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিকের মোবাইল ফোন ঘেঁটে আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে ED সূত্রে দাবি করা হচ্ছে

প্রকাশ সিনহা, রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: অবৈধভাবে স্কুলে (School) নিয়োগ নিয়ে এক প্রভাবশালী নেতার আপ্ত সহায়কের সঙ্গে হোয়াটসঅ্যাপে (Whatsapp) চ্যাট হয়েছিল মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya)। তাঁর মোবাইল ফোন (Mobile Phone) ঘেঁটে এই তথ্য মিলেছে বলে ইডি (ED) সূত্রে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আরও দাবি, ২০ জন করে চাকরিপ্রার্থীর নামের তালিকায় পাঠিয়েছিলেন কয়েকজন বিধায়ক। 


হোয়াটস অ্যাপ চ্যাট ঘিরে কি ক্রমেই তদন্তকারীদের জালে জড়িয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য? তাঁর ওপর কি ইডি’র চাপ ক্রমেই বাড়ছে? মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর থেকে সবার মুখে মুখে একটাই প্রশ্ন ঘুরছে তা হল। কে RK? DD’ই বা কে? হোয়াটস অ্যাপ চ্যাটে কাদের সঙ্গে কথা হত মানিক ভট্টাচার্যর? এরইমধ্যে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিকের মোবাইল ফোন ঘেঁটে আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে ED সূত্রে দাবি করা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, অবৈধভাবে স্কুলে নিয়োগ নিয়ে এক প্রভাবশালী নেতার আপ্ত সহায়কের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট হয়েছিল মানিক ভট্টাচার্যর।

ইডি সূত্রে দাবি, সেখানে ওই আপ্ত সহায়ক জানতে চেয়েছিলেন - লিস্টের কী হল? উত্তরে মানিক জানান - পাঠিয়ে দিয়েছি। তারপর পরপরই মানিক বলেছিলেন - কাল ফিরে দেখা করতে চাই। অন্যদিক থেকে উত্তর আসে- দুপুর ২টোর পর ফোন করুন। মানিক ভট্টাচার্যর বাড়ি থেকে একটি CD-ও বাজেয়াপ্ত করেছিল ED। সূত্রের দাবি, সেই CD-র মধ্যেই একটি চিঠি রয়েছে। 

আরও পড়ুন, হাইকোর্টে প্রাথমিকে চাকরি চেয়ে ১ দিনে ১৪০০ আবেদন

যেখানে বিধায়কদের কাছ থেকে ২০ জন করে চাকরিপ্রার্থীর নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছিল। অনেক বিধায়ক সেই অনুযায়ী নামের তালিকাও পাঠিয়েছেন বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। এখন সেই সব বিধায়ককে কীভাবে জিজ্ঞাসাবাদ করা যায়, তা জানতে আইনি পরামর্শ নিচ্ছে কেন্দ্রীয় তদন্দকারী সংস্থা।

বিজেপি নেতা রাহুল সিন্হা বলেন, "শুধু আপ্ত সহায়ক নন, তৃণমূলের সব দুর্নীতি করেছে। মানিক ভট্টাচার্য চেয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচবে। ওকে ধরলে সবাই ফাঁসবে। এই টাকা তো একা খায়নি। ওকে ধরছে মানে সবাই ফাঁসবে। চূড়ায় পৌঁছনো যাবে।" 

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "ঘাটে ঘাটে টাকা গেছে, কালীঘাটে গেলে সব পাওয়া যাবে, এমন একটা সময় এসেছে, তৃণমূল নেতারা এবার রাস্তায় টাকা ফেলে দিয়ে পালিয়ে যাবে।" প্রভাবশালী নেতার আপ্ত সহায়কের সঙ্গে চ্যাট মানিক ভট্টাচার্যর, খবর ইডি সূত্রে। 

সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি সমানভাবে উত্তপ্ত।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অশোকনগরে প্রাক্তন যুব তৃণমূল নেতা ও তাঁর বাবার রহস্যমৃত্যু
অশোকনগরে প্রাক্তন যুব তৃণমূল নেতা ও তাঁর বাবার রহস্যমৃত্যু
IMD Weather Update : আজই এই সব জায়গা থেকে সরে যাচ্ছে বর্ষা, পুজোর আগেই বড় সুখবর দিল IMD
আজই এই সব জায়গা থেকে সরে যাচ্ছে বর্ষা, পুজোর আগেই বড় সুখবর দিল IMD
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget