এক্সপ্লোর

Manik Bhattacharya : ২০১৬য় মারা যাওয়া ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট ! সেখানে পড়ে ৩ কোটি

Manik Bhattacharya updateমানিক ও তাঁর আত্মীয়দের ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে!’  বিস্ফোরক দাবি ইডি-র। 

কলকাতা : প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি, মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya )  ২৮ অক্টোবর অবধি জেল হেফাজতে পাঠিয়েছে  আদালত ( Kolkata High Court )। মানিকের স্ত্রীর অ্যাকাউন্টে অনিয়ম, ছেলের সংস্থার অ্যাকাউন্টে ২ কোটি টাকা, মানিক ও তাঁর আত্মীয়দের কোটি কোটি টাকার সম্পত্তি-সহ একের পর এক অভিযোগ তোলেন ইডি’র আইনজীবী। অন্যদিকে, ইডি’র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে, জামিনের আর্জি জানান মানিকের আইনজীবী।

মৃত ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যর স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট

অন্যদিকে টেট-দুর্নীতি মামলায় আদালতে মানিক ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক দাবি করল ইডি। এজেন্সির দাবি, ‘মৃত ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যর স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট! সেই জয়েন্ট অ্যাকাউন্টে পড়ে রয়েছে ৩ কোটি টাকা! জয়েন্ট অ্যাকাউন্টটি মানিক ভট্টাচার্যর স্ত্রী এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে একজনের। ২০১৬’তে এই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু হয়। কিন্তু, তারপরও জয়েন্ট অ্যাকাউন্টটি বন্ধ হয়নি। এখনও সেই অ্যাকাউন্টে ৩ কোটি টাকা রয়েছে। যা চাকরি বিক্রির টাকা বলেই সন্দেহ। মানিক ও তাঁর আত্মীয়দের ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে!’  বিস্ফোরক দাবি ইডি-র। 

আত্মীয়দের প্রায় ১০ কোটির সম্পত্তির হদিশ

এছাড়াও মানিক-পুত্রকে নিয়েও ইডির দাবি চমকে দেওয়ার মতো। সৌভিক ভট্টাচার্যর সংস্থার অ্যাকাউন্টে রয়েছে ২ কোটি ৪৭ লক্ষ, এমনটাই দাবি ইডির আইনজীবীর । মানিক ও তাঁর আত্মীয়দের প্রায় ১০ কোটির সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি।  অন্যদিকে ইডি-র বিরুদ্ধে পাল্টা হেনস্থার অভিযোগ করেছেন মানিক ভট্টাচার্যর আইনজীবী। তাঁর দাবি, ইডি যা বলছে, সেই সব তথ্য মানিক ভট্টাচার্যরই দেওয়া।

মানিকের আইনজীবীর দাবি

টেট-দুর্নীতির মামলায় এবার মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, এমনই একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! তা-ও আবার আদালতে দাঁড়িয়ে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়।

কোর্টে  হেনস্থার অভিযোগ তুলে মানিকের আইনজীবী বলেন, ' তিনি অসুস্থ। বাইপাস সার্জারি হয়েছে, সুগার রয়েছে। সল্টলেক থেকে শারীরিক পরীক্ষার জন্য প্রতিদিন জোকা নিয়ে যাওয়া হচ্ছে। তদন্ত হোক, কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে হবে তো। আদালতের নির্দেশ মেনে ইডি’র হেফাজতে থাকা মানিক ভট্টাচার্যর সঙ্গে আমরা দেখা করতে গেলেও, দেখা করতে দেওয়া হচ্ছে না। ' 

 

 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
BJP News: বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক
বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?

ভিডিও

TMC News:
TMC News:
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget