এক্সপ্লোর

Tapas Mondal: 'মানিক টাকা নিয়েছেন, রসিদ দেননি' CBI জিজ্ঞাসাবাদে দাবি তাপসের

নিজাম প্যালেসে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাপস মণ্ডল মন্তব্য করেন, “মানিক টাকা নিয়েছেন, রসিদ দেননি। এখন পর্ষদ টাকা নিলে রসিদ দেয়।’’ ইতিমধ্যেই তাপসের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। 

কলকাতা: সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদেও মানিকের ঘাড়েই দায় ঠেললেন তাপস মণ্ডল (Tapas Mondal)। যা করেছেন মানিকের নির্দেশেই, সিবিআই জিজ্ঞাসাবাদে দাবি তাপসের। মানিকের নির্দেশেই পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে নিয়েছেন বলে দাবি। নিজাম প্যালেসে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাপস মণ্ডল মন্তব্য করেন, “মানিক টাকা নিয়েছেন, রসিদ দেননি। এখন পর্ষদ টাকা নিলে রসিদ দেয়।’’ ইতিমধ্যেই তাপসের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি (ED)। 

মানিকের ঘাড়েই দায় ঠেললেন তাপস: ED-র পর এবার CBI। প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতি মামলায় এবার, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রায় ৩ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। CBI-এর জিজ্ঞাসাবাদ শেষে নিজাম প্যালেস থেকে বেরনোর সময় ফের বিস্ফোরক স্বীকারোক্তি করলেন তাপস মণ্ডল। সব দায় ঠেললেন জেলবন্দি, তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের উপর।

ED-র দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে তাপস মণ্ডলের। সেখানে দাবি করা হয়েছে, বিভিন্ন বেসরকারি B.Ed এবং D.El.Ed ও টিচার্স ট্রেনিং কলেজকে নো অবজকেশন সার্টিফিকেট দিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলেজ প্রতি নিয়েছেন ৬ থেকে ৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য পেতেন ২ থেকে ৫ লক্ষ টাকা করে। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে আদালতে ED-র আইনজীবী দাবি করেছেন, তাপস মণ্ডলই প্রাথমিকভাবে ফান্ড সংগ্রহ করতেন। পরে তা পাঠাতেন মানিক ভট্টাচার্যের কাছে। মানিকের মাধ্যমে তা আবার পৌঁছে যেত উপরমহলে। এনিয়ে, ED’র দফতরে বয়ান রেকর্ড করাতে এসেও, বিস্ফোরক স্বীকারোক্তি করেছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

১৫৯ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে ED আরও দাবি করে,২০১৮ থেকে ২০২২ পর্যন্ত, অফলাইনে রেজিস্ট্রেশনের নামে মোট ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে। সেই টাকা কার হাত থেকে কার কার হাতে গেছে? তা বোঝাতে চার্জশিটে এরকম চার্ট তুলে ধরা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, মানিক ঘনিষ্ঠ সঞ্চিতা ভট্টাচার্য এবং হীরালাল ভট্টাচার্যের অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা জমা পড়েছে, অন্যদের অ্যাকাউন্টে। যাঁদের মধ্যে অন্যতম হলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য, ছেলে সৌভিক এবং তাঁদের প্রয়াত আত্মীয় মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে। শেষমেশ সব টাকা গিয়ে জমা পড়েছে শতরূপা ভট্টাচার্য এবং মানিক ঘনিষ্ঠ পান্নালাল ভট্টাচার্যর অ্যাকাউন্টে। এই অবস্থায়, এবার প্রথমবার তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করল CBI। সূত্রের দাবি, টাকা কোথায় কোথায় যেত এদিন এই বিষয়েই মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের গোয়েন্দারা।

আরও পড়ুন: Anubrata Mondal: জামিনের শুনানিতে অনুব্রত মণ্ডলের 'কাঁটা' শিবঠাকুর, কী বললেন বিচারপতি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
West Bengal News Live: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা
SC On NEET Case: NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?

ভিডিও

BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live
Firhad Hakim: বিধানসভায় বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda Live
Subhman Gill: 'শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে', পোস্ট শুভমন গিলের
Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget