এক্সপ্লোর

Anubrata Mondal: জামিনের শুনানিতে অনুব্রত মণ্ডলের 'কাঁটা' শিবঠাকুর, কী বললেন বিচারপতি?

Shiv Thakur Mondal: জামিনের শুনানিতে অনুব্রত মণ্ডলের 'কাঁটা' শিবঠাকুর মণ্ডল। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের মন্তব্য, 'পুলিশকে ব্যবহার করে একজনকে এভাবে গ্রেফতার করা যায় না।'

সৌভিক মজুমদার, কলকাতা: জামিনের (bail) শুনানিতে (hearing) অনুব্রত মণ্ডলের (anubrata mondal) 'কাঁটা' শিবঠাকুর মণ্ডল (shivthakur mondal)। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন (Justice Jaymalya Bagchi) বেঞ্চের মন্তব্য, 'পুলিশকে ব্যবহার করে একজনকে এভাবে গ্রেফতার করা যায় না। সিবিআই যে আশঙ্কা প্রকাশ করছে তা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। খুনের চেষ্টার অভিযোগে ১ বছর পর অনুব্রতকে কেন গ্রেফতারির প্রয়োজন পড়ল? কেন এফআইআরের প্রয়োজন পড়ল, কোনও আঘাতের চিহ্ন পেয়েছিলেন?' সঙ্গে সংযোজন, 'পুলিশের এই কার্যপদ্ধতি অত্যন্ত লজ্জাজনক।'

কী ঘটল?
সিবিআইয়ের তরফে মূলত যে যুক্তি দেখানো হয়েছে, তাতে বলা হয় অনুব্রত একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তিনি গোটা প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করতে পারেন। এতেই শেষ নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও দাবি করা হয়েছিল, এর মধ্য়েই এই প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছেন তিনি। শিবঠাকুর মণ্ডলের আনা বছরখানেক আগেকার অভিযোগের ভিত্তিতে কেন হঠাৎ এখন এফআইআর দায়ের করা হল? প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। যে পুলিশ অফিসার এই এফআইআর করেছিলেন, তিনি কি শিবঠাকুরের দেহে কোনও আঘাতের চিহ্ন পেয়েছিলেন? ন্যূনতম কোনও অনুসন্ধানও করেছিলেন কি? যেখানে সিবিআই প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতে আজ ফের সওয়াল করেছে, সেখানে হাইকোর্টের এই মন্তব্য আলাদা গুরুত্ব পাচ্ছে। সিবিআইয়ের তরফ থেকে বার বার অভিযোগ করা হচ্ছে, অনুব্রত ঘনিষ্ঠ সহযোগীদের জেলের ভিতর থেকে ফোন করে নানা নির্দেশ দিচ্ছেন।  যদিও এক্ষেত্রে বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাল্টা জিজ্ঞাসা করেছেন, তাদের দাবির স্বপক্ষে কী প্রমাণ রয়েছে? সিবিআইয়ের আইনজীবীর যুক্তি, ফেসটাইম অ্যাপের মাধ্যমে ফোন করতেন কেষ্ট। তাই সেই কথোপকথন জানা সম্ভব হয়নি।

কী সওয়াল আজ?
এদিন শুনানিতে জানতে চাওয়া হয়, '৯৫ জন তালিকাভুক্ত সাক্ষীর মধ্যে মাত্র ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বাকিদের সাক্ষ্য কবে নেওয়া হবে?' তখনই উঠে আসে শ্রীযুক্তি সিনহার কথা। বলা হয়, 'তদন্ত প্রভাবিত করার অভিযোগ করেছেন জনৈক শ্রীযুক্ত সিন্হা।'কিন্তু কে এই শ্রীযুক্ত সিনহা? সেই নিয়েও চলে সওয়াল। আদালতে অনুব্রতর আইনজীবী কপিল সিবাল অবশ্য দাবি করেন, 'এনামুল হক ও বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমার জামিন পেয়েছেন। এখন হঠাৎ করে অনুব্রতকে মূল চক্রান্তকারী বলা হচ্ছে, তিনি ১৪৫ দিন জেলে।' বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, 'এটা বলতেই হয় যে অনুব্রতর অনেক ভাল বন্ধু আছেন, যারা আপনার মুক্তির জন্য হুমকি দেন। যদিও এটা আপনার ভালোর জন্য না খারাপের জন্য সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।' সিবিআইয়ের আইনজীবী আদালতে সওয়াল করেন, 'অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি রয়েছে। তাঁর রাজনৈতিক প্রতিপত্তির সাহায্য নিয়ে এনামুল হক বাংলাদেশে গরুপাচার করত। সায়গল হোসেনের মাধ্যমে অনুব্রত মণ্ডলের কাছে বিপুল অর্থ নগদে পাঠাত এনামুল হক। একটা বড় চক্র কাজ করত, আব্দুল লতিফও এই কাজে সাহায্য করত। এই চক্রের মাধ্যমে বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে ঘুষের টাকা পৌঁছত। অনুব্রত মণ্ডল জেলের ভিতর থেকে এনামুল হক সহ একাধিক ঘনিষ্ঠকে ফোন করেছেন।' 'কোন এলাকা থেকে কথা হয়েছে, একমাসের মধ্যেও তা জানতে পারেননি?' সিবিআইকে পাল্টা প্রশ্ন বিচারপতির। 'অন্য মামলায় এক অভিযুক্তর মৃত্যুতে সিবিআই আধিকারিকদের নামে এফআইআর করা হয়েছে।' 'তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে', দাবি সিবিআইয়ের আইনজীবীর। 
 

আরও পড়ুন:সাতসকালে তেলের ট্যাঙ্ক ফেটে বিপত্তি, এনআরএস হাসপাতালে অল্পের জন্য রক্ষা কর্মীর




আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget