এক্সপ্লোর

Maniktala By Election: মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন স্থগিত, খবর কমিশন সূত্রে

Commission On By Election: মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভোট নয়, খবর নির্বাচন কমিশন সূত্রে। গত ২০ ফেব্রুয়ারি এলাকার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়।

রুমা পাল, কলকাতা: মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মানিকতলা (maniktala) বিধানসভা (assembly) কেন্দ্রে ভোট নয়, খবর নির্বাচন কমিশন (election commission) সূত্রে। গত ২০ ফেব্রুয়ারি এলাকার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের (sadhan pandey) মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী, তার ৬ মাসের মধ্যে উপনির্বাচন (by-election) হওয়ার কথা। কিন্তু ভোটে কারচুপির অভিযোগ এনে আগেই মামলা (case) করেছিলেন পরাজিত বিজেপি প্রার্থী। সেই মামলার নিষ্পত্তি হওয়ার আগে সম্ভবত মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে না, এমনই খবর কমিশন সূত্রে। 

একনজরে মানিকতলার খুঁটিনাটি...
দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে একুশের বিধানসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়ে মানিকতলা কেন্দ্র থেকে জিতেছিলেন। সেই ভোটে কারচুপির অভিযোগে আগেই মামলা করেন পদ্মশিবিরের পরাজিত প্রার্থী কল্যাণ। আগামী ১০ অগস্ট সেই মামলার শুনানি হাইকোর্টে। এদিকে হিসেব মতো ২০ অগস্টের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, হাইকোর্টে মামলাটির নিষ্পত্তি হওয়ার আগে সেখানে উপনির্বাচন চায় না কমিশন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ভোট হওয়া কার্যত অসম্ভব বলেই ধারণা রাজনৈতিক মহলের। 

সাধন পাণ্ডে...
বেশ কিছু দিন রোগভোগের পর গত ২০ ফেব্রুয়ারি মৃত্যু হয় তৃণমূলের এই বর্ষীয়ান নেতার। কিন্তু জীবনের শেষ ভোটেও জিতেছিলেন। যদিও সেই বারের লড়াইটা খুব সহজ ছিল না বলেই মনে করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ, ২০১৯-র লোকসভা ভোটের ফল অনুযায়ী মানিকতলা আসনে সামান্য ব্যবধানেই এগিয়েছিল তৃণমূল। তবে বিধানসভা ভোটের প্রচারে লোকসভার ফলাফলকে গুরুত্বই দিতে চাননি সাধন। প্রচারের সময় বারবার বলেছিলেন, এবার লক্ষ্য নয়। অর্থাৎ , নবমবারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া। আর জয়ের পর বলেন, ‘মানুষের হয়ে আমাদের কাজ করতে হবে। জনগণই আমাদের শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শক্তি। জেতার পর আমাদের দায়িত্ব আরও বাড়ল। ফুলের মালা পরতে গেলে কাঁটা সহ্য করতে হবে। গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি।’
তাঁর চলে যাওয়ার পর থেকে খালি রয়েছে মানিকতলা কেন্দ্র। কবে জনপ্রতিনিধি বেছে নিতে পারবেন সেখানকার মানুষ? এখন নতুন প্রশ্ন।  

আরও পড়ুন:প্রয়াত '১ টাকার চিকিৎসক' পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget