এক্সপ্লোর

Birbhum News: প্রয়াত '১ টাকার চিকিৎসক' পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়

One Rupee Doctor Passed away: প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত ১ টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে 'পদ্মশ্রী' সম্মান তুলে দেন।

আবীর ইসলাম, বীরভূম: প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত ১ টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় (Doctor Sushovan Banerjee)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৫৭ বছর মাত্র ১ টা ফি নিয়ে চিকিৎসার করে গিয়েছেন। দীর্ঘ দিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর (Visva Bharati) কোট কমিটির সদস্য ছিলেন। 

বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু ৷ এলাকায় 'এক টাকার চিকিৎসক' হিসেবে জনপ্রিয় ছিলেন। নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখেন। এমবিবিএস (MBBS) পাশ করে এমএফপিএ এবং ডিসিপি ( MFPA ও DCP) (ক্লিনিকাল প্যাথোলজিতে ডিপ্লোমা) করেছিলেন৷ দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করে এসেছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়৷ যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী সর্বোচ্চ নীতিনির্ধারক কোট কমিটির সদস্য ছিলেন তিনি৷ 

প্রান্তিক মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে 'পদ্মশ্রী' সম্মান তুলে দেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারনে ভুগছিলেন৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতনে৷ কারন এই এলাকার কয়েক হাজার মানুষের চিকিৎসা করেছেন, তাঁর হাত ধরে সুস্থ হয়েছেন হাজার হাজার মানুষ৷ প্রসঙ্গত, দেশের দারিদ্রসীমার নিচে বসবাস করে এখনও অনেক মানুষ। বিশেষ করে অনেকেই দিন আনে দিন খায়। কোভিড পরিস্থিতিতে অনেকেই রোজগার হারিয়েছেন। চিকিৎসক দেখানোর মতো রয়সা কোথায়, সেই সকল মানুষই উপকৃত হয়েছেন।

আরও পড়ুন, কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক: মমতা বন্দ্যোপাধ্যায়

 

এদিন চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিজেপির প্রাক্তন  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং  বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন দিলীপ ঘোষ বলেন, 'পদ্মশ্রী প্রাপক চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। আজীবন তিনি ১ টাকা ভিজিট নিয়ে মানুষের সেবা করে গিয়েছেন। তাঁর আত্মার শান্তিকামনা করি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget