Manipur: মণিপুর আঁচ বাংলাতেও! পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগ তুলে আক্রমণের পথে বিজেপি, পাল্টা তৃণমূলেরও
জ্বলছে মণিপুর। যার আঁচে উত্তপ্ত দেশের রাজনীতি। শুক্রবার, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মণিপুরে নারী নির্যাতন ইস্যুতে মোদি সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বিজেপি (BJP) শাসিত মণিপুরে (Manipur) নারী নির্যাতনকে হাতিয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখন পাল্টা, পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে আক্রমণের পথে হাঁটল বিজেপি। NCRB-র তথ্য তুলে ধরে জবাব দিয়েছে তৃণমূল।
জ্বলছে মণিপুর: যার আঁচে উত্তপ্ত দেশের রাজনীতি। শুক্রবার, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মণিপুরে নারী নির্যাতন ইস্যুতে মোদি সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখেই পাল্টা আক্রমণের পথে হাঁটল বিজেপিও।
অনুরাগ ঠাকুর (Anurag Thakur) যে তিনটি রাজ্যের কথা উল্লেখ করেছেন, সেই বাংলা, রাজস্থান এবং বিহারে বিজেপি (BJP) বিরোধী দলেরই সরকার রয়েছে। যারা মোদি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের শরিক। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তেমনই ৩ রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ খুঁচিয়ে তুলতেই, পাল্টা কেন্দ্রেরই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান সামনে এনে তৃণমূল দাবি করেছে যে, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত অসম। মোদি জমানায় সারা দেশে সামগ্রিকভাবে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ১৫ শতাংশ বেড়েছে। মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও। গত ৫ বছরে, বিজেপি শাসিত গুজরাতে ৪০ হাজার মহিলা নিখোঁজ হয়েছেন।
অশান্তি মণিপুরে: গত প্রায় তিন মাস ধরে রক্তক্ষয়ী অশান্তি চলছে মণিপুরে। দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত, বাড়ি-ঘর, দোকান-পাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাই ব্যাঙ্গালোরে বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সংসদের বাদল অধিবেশনে তারা এই বিষয়টি নিয়ে সোচ্চার হবেন। এই প্রেক্ষাপটেই অধিবেশনের আগের দিন মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর এক ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।
তা নিয়ে বিতর্কের ঝড় ওঠায়, আড়াই মাস পরে মণিপুর নিয়ে মৌনতা ভাঙেন প্রধানমন্ত্রী ! এই প্রেক্ষাপটেই নারী নির্যাতনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা মিলে যখন মণিপুরে যাওয়ার কথা ভাবছেন, তখন, পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। ২০২৪-এর লোকসভা নির্বাচনে মণিপুরই যে জাতীয় রাজনীতির অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে, তাতে আর কোনও সংশয় নেই।
আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে প্রায় ৫ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Before You Go
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা






















