এক্সপ্লোর

Manual Scavenging: সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও বদলায়নি পরিস্থিতি, শ্রমিক দিয়েই ম্যানহোল পরিষ্কারে চলছে

Kolkata News: রবিবার সকাল ৯টা নাগাদ কলকাতার লেদার কমপ্লেক্সে বড় বিপদ ঘটে যায়।

কলকাতা: সরস্বতী পুজো উপলক্ষে গোটা রাজ্যে যখন উৎসবের আমেজ, বর্জ্য ও দুর্গন্ধে ভরা ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন তিন শ্রমিক। আর তাতেই বিপত্তি ঘটে গেল কলকাতার লেদার কমপ্লেক্সে। ম্যানহোলে তলিয়ে যান  তাঁরা। বেশ কয়েক ঘণ্টা ধরে ভিতরে আটকে থাকার পর তিনজনেরই দেহ উদ্ধার হয়। আর তাতেই ফের প্রশ্ন উঠে গেল সরকারের ভূমিকায়। কারণ শ্রমিকদের দিয়ে ম্যানহোল পরিষ্কার করা নিয়ে আগেই নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। তার পরও ম্যানহোল পরিষ্কার করতে শ্রমিকদের কেন নামানো হল উঠছে প্রশ্ন। (Manual Scavenging)

রবিবার সকাল ৯টা নাগাদ কলকাতার লেদার কমপ্লেক্সে বড় বিপদ ঘটে যায়। রাসায়নিক ও বর্জ্যে ভরা ম্যানহোল পরিষ্কার করতে নামেন KMDA-র তিন শ্রমিক। প্রথমে এক শ্রমিক নীচে নামেন। তিনি উঠে আসছেন না দেখে, তাঁকে বাঁচাতে আর একজন নেমে যান ম্যানহোলের ভিতরে। তিনিও উঠছেন না দেখে নেমে যান তৃতীয় জন। তার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও তিনজনের একজনও ম্যানহোল থেকে উঠে আসেননি। লেদার কমপ্লেক্স থানার পুলিশ, দমকল এবং স্থানীয় লোকজন উদ্ধারকার্যে হাত লাগালেও জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি কাউকে। (Kolkata News)

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যদিও জানিয়েছেন, ওই তিন শ্রমিক কেন ম্যানহোলে নামলেন, উত্তর নেই তাঁদের কাছেও। ঠিকাদার বা কোনও আধিকারিক যদি যুক্ত থাকেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন। ফিরহাদের দাবি, বিষাক্ত গ্যাস আছে কি না, তা আগে খতিয়ে দেখা উচিত ছিল। পাম্প দিয়ে পরিষ্কার করানোর কথা। তা না করে শ্রমিকদের নামানো উচিত হয়নি বলেও জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।                    

আর এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে পুলিশ ও প্রশাসনের ভূমিকায়। কারণ গত ২৯ জানুয়ারি দেশের ছয়টি বড় শহর- কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই এবং বেঙ্গালুরুতে শ্রমিক দিয়ে ম্যানহোল পরিষ্কার করায় নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে কারও মৃত্যু হলে পরিবারকে ১০ থেকে ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট। তার পরও কেন শ্রমিকদের দিয়ে ম্যানহোল পরিষ্কার করানোর কাজ চলছে, উঠছে প্রশ্ন। 

তবে কলকাতাই নয় শুধু, বিভিন্ন রাজ্যে এখনও পর্যন্ত শ্রমিকদের দিয়েই ম্যানহোল পরিষ্কার করানো হয়। দেশের সংসদে এ নিয়ে দফায় দফায় আলোচনা হলেও, সুপ্রিম কোর্টে নির্দেশ দিলেও, পরিস্থিতি বদলায়নি। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সম্প্রতি কেন্দ্র জানায়, ৭৭৫ জেলার মধ্যে ৪৫৬টি থেকেই সাফাইকর্মীর মৃত্যুর খবর মেলেনি। 

সেরা শিরোনাম

Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget