এক্সপ্লোর

Krishna Chakraborty: পুর-পরিষেবা নিয়ে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, 'ব্যর্থতা' স্বীকার বিধাননগরের মেয়র কৃষ্ণার, বললেন..

Krishna Chakraborty on Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পর 'ব্যর্থতা' স্বীকার করে নিলেন বিধাননগরের মেয়র, কী বললেন কৃষ্ণা চক্রবর্তী ?

কলকাতা: গতকাল নবান্নে পুর-পরিষেবা নিয়ে তীব্র ভর্ৎসনা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে (CM Mamata Banerjee)। কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি।  মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'প্রতিটি পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে সরকারের ওপরে। এসবে রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে।' গতকাল বক্তব্য রাখার সময় মমতা স্পষ্ট বলেছিলেন আজ কারও বলার দিন নয়, শোনার দিন। তবে ইতিমধ্যেই ২৪ ঘণ্টা পেরিয়েছে। 'ব্যর্থতা' স্বীকার করে নিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)।

কৃষ্ণা চক্রবর্তী এদিন বলেন, 'ভুল হয়েছে, খামতি রয়েছে, মাথা পেতে নিচ্ছি।  মুখ্যমন্ত্রী বকলে, ধমক দিলে, সেটা আমাদের কাছে আশীর্বাদ।জবরদখলমুক্ত করার কাজ শুরু হয়ে গেছে।আবর্জনা পড়েছিল, এটা আমার লজ্জা। ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, আমিও নেব।' এদিন বিধাননগরের মেয়র আরও  বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা কাজ শিখেছি। উনি আমার দলনেত্রী। এবং সারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী।  আমাদের যদি উনি ধমকান, আমাদের যদি বকেন,  ওটা আমাদের কাছে আশীর্বাদ। সারা ভারতবর্ষে কোথাও দেখাতে পারবেন না,  একজন মুখ্যমন্ত্রী তার দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বসে, আমাদের ভুলগুলি দেখাচ্ছেন। এবং আমাদের কোথাও বলবার জায়গা নেই, যে উনি ভুল বলছেন।  একজন মুখ্যমন্ত্রী এতটা খোঁজ রাখেন। আমি বলব হ্যাটস অফ, আমি জীবনে কখনও এমন মুখ্যমন্ত্রী দেখিনি।' 

আরও পড়ুন, বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা..

লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে গতকাল বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী । নবান্নের বৈঠকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। পুর-পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। গতকাল মমতা বন্দ্যোপাধ্যা বলেন,' মানুষ উন্নয়ন না পেলে সেই পুরসভা, পঞ্চায়েত রাখার দরকার কী?' প্রশ্ন তোলেন মমতা।মুখ্যমন্ত্রীর কথায়, 'টাকার বিনিময়ে পৌরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলব তদন্ত করবার জন্য। আমি চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি। সেখানে রাম-শ্যাম-যদু-মধু যেই হোক, কাউকে ছাড়বেন না। এমনকি আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না।' তিনি আরও বলেন, 'সল্টলেক আমার কাছে লজ্জা, রাজারহাটেও শুরু হয়েছে জবরদখল, সল্টলেকেও হচ্ছে। সুজিত বসু লোক বসাচ্ছে, কেন বাইরের লোক বসবে ? ছবি দেখালে লজ্জা পাবেন, কত দিতে হয়েছে ? কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা, কেন কাজ করে না সল্টলেকের কাউন্সিলরেরা ? পুলিশের চোখে কিছুই পড়ে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget