এক্সপ্লোর

Medical College: মেডিকেল কলেজের ছাদে নামবে হেলিকপ্টার! নয়া সেন্টার তৈরি হচ্ছে শতাব্দীপ্রাচীন বিল্ডিং ভেঙে

Kolkata Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে তৈরি হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার। তার জেরে ভাঙা পড়তে চলেছে শতাব্দী প্রাচীন দুই ভবন।

সন্দীপ সরকার, কলকাতা: ট্রমা কেয়ার সেন্টার তৈরি হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College)। ১০০ বছরের পুরনো দুই বিল্ডিং ভেঙে, সেখানে তৈরি হচ্ছে নতুন ভবন। এছাড়াও, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ (Emergency Department) ভেঙে সেখানে তৈরি হবে ৮তলা মডেল ইমার্জেন্সি।  


কলকাতা মেডিক্যাল কলেজে তৈরি হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার। তার জেরে ভাঙা পড়তে চলেছে শতাব্দী প্রাচীন দুই ভবন। একটি এজরা ও অপরটি শ্যামাচরণ বিল্ডিং। সম্প্রতি, রোগী কল্যাণ সমিতির বৈঠকে, মেডিক্যাল কলেজে ট্রমা কেয়ার সেন্টার তৈরির সিদ্ধান্তে সিলমোহর পড়ে। 

সূত্রের খবর, শতাব্দী প্রাচীন ভবন ভেঙে ফেলে, সেখানে তৈরি হবে, ১২ তলা ট্রমা কেয়ার সেন্টার। ছাদে তৈরি হবে হেলিপ্যাড। যাতে এয়ার অ্যাম্বুল্যান্স নামানো যায়। ঝাঁ চকচকে নতুন ভবনের জন্য কোপ পড়তে চলেছে এই দুই বিল্ডিংয়ে। 

একটি এজরা ভবন।  ১৮৮৭ সালে, ব্যবসায়ী মোজেল E.D.J. এজরার উদ্যোগে তৈরি হয় এজরা হাসপাতাল। সেখানে প্রথম রোগী ভর্তি হয় ১৮৮৮ সালের ৯ এপ্রিল। ১৩৫ বছরের পুরনো ভবনে বর্তমানে, মনোরোগ ও ইএনটি বিভাগ চলছিল। অপরটি হল শ্যামাচরণ ভবন। তৈরি হয় ১৮৯১সালে। এটিরও বয়স প্রায় ১৩১ বছর। এখানে ছিল চেস্ট মেডিসিন বিভাগ।

আরও খবর, হাসপাতাল থাকলেও নেই চিকিৎসক, নেই পরিষেবা! প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে শুরু তরজা

দেড়শো ছুঁতে চলা এই দুই ভবনই ভাঙা পড়তে চলেছে। এছাড়াও, ভাঙা পড়তে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি ভবনটিও। ৩ তলা ভবন ভেঙে সেখানে তৈরি হবে ৮তলা মডেল ইমার্জেন্সি। এর আগে, চোখের চিকিত্‍সার উত্‍কর্ষ কেন্দ্র, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিকে ভেঙে, সেখানে ট্রমা কেয়ার সেন্টার তৈরির কথা বলেন নির্মল মাজি। তা ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। চিকিত্‍সকদের একাংশের প্রতিবাদে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।  

হাসপাতালের সুপার জানিয়েছেন, স্থান নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে। স্বাস্থ্যভবনকে বিষয়টি জানানো হয়েছে। তৈরি হতে আড়াই বছর লাগবে। কত খরচ হবে, তা স্বাস্থ্য ভবন দেখছে। PWD-র সঙ্গে কথা চলছে। বাড়ি দুটি শতাব্দী প্রাচীন হলেও, হেরিটেজ নয়। হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের জন্য বিকল্প আর জায়গা নেই।

বর্তমানে কলকাতায় ২ জায়গায় রয়েছে ট্রমা কেয়ার সেন্টার। SSKM ও RG কর মেডিক্যাল কলেজে। SSKM-এ হেলিপ্যাড তৈরির কথা ভাবা হয়। কিন্তু, কাছে ফোর্ট উইলিয়াম থাকায়, তাদের অনুমতি না পাওয়ায়, সেই ভাবনা আটকে যায়।  
 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Annapurna Yojana Login: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget