এক্সপ্লোর

Medical Corruption Case: দুর্নীতির জাল আরজি কর মেডিক্য়াল ছাড়িয়ে অন্যান্য হাসপাতালেও? দাবি, পাল্টা দাবিতে উঠছে প্রশ্ন

West Bengal News: শুধু আর জি কর মেডিক্য়াল কেন, SSKM, বাঙুর ইনস্টটিটিউট অফ নিউরো সায়েন্সেস, কলকাতা মেডিক্য়াল কলেজ, হাওড়া সদর হাসপাতাল সহ একাধিক সরকারি হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে এই সংস্থা।

কলকাতা: ষড়যন্ত্র করে থাকলে কী করে একাধিক সরকারি মেডিক্য়াল কলেজ হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করল মা তারা ট্রেডার্স? আর জি কর মেডিক্য়ালে (RG Kar News) দুর্নীতি মামলায় সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বিস্ফোরক দাবি করলেন ধৃত মেডিক্য়াল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহর আইনজীবী। টেন্ডারে অংশগ্রহণ ছাড়াই বিপ্লব সিংহর সংস্থা বরাত পেয়েছিল বলে পাল্টা আদালতে দাবি করেছে সিবিআই।

আর জি কর মেডিক্য়ালের আর্থিক দুর্নীতি মামলায় আদালতে বিস্ফোরক দাবি করলেন ধৃত মেডিক্য়াল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহর আইনজীবী। পাল্টা এই মামলায় গভীর ষড়যন্ত্র হয়েছে বলে ফের দাবি করল CBI। সোমবার সন্দীপ ঘোষ, তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি, আর জি মেডিক্য়ালে সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে ভার্চুয়ালি এবং TMCP নেতা আশিস পাণ্ডেকে সশরীরে আলিপুরের CBI-এর বিশেষ আদালতে পেশ করে সিবিআই। বিপ্লব সিংহর জামিনের আবেদন করে তাঁর আইনজীবী আদালতে সওয়াল করেন, CBI বলছে, আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স।শুধু আর জি কর মেডিক্য়াল কেন, SSKM, বাঙুর ইনস্টটিটিউট অফ নিউরো সায়েন্সেস, কলকাতা মেডিক্য়াল কলেজ, হাওড়া সদর হাসপাতাল সহ একাধিক সরকারি হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে এই সংস্থা। ষড়যন্ত্র করে থাকলে কী করে এতগুলো সরকারি মেডিক্য়াল কলেজে সরঞ্জাম সরবরাহ করল মা তারা ট্রেডার্স?

আর এই আবহেই বিরোধীরা প্রশ্ন করছে, তাহলে কি দুর্নীতির জাল শুধু আর জি কর মেডিক্য়াল নয় আরও সরকারি হাসপাতালে ছড়িয়ে? পাল্টা CBI-এর তদন্তকারী আধিকারিক দাবি করেন, বেআইনিভাবে আর জি কর হাসপাতালে মেডিক্য়াল সরঞ্জাম সরবরাহের বরাত পেত বিপ্লব সিংহর সংস্থা। টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ না করেই সরঞ্জাম সরবরাহের বরাত পেয়েছিল মা তারা ট্রেডার্স। সংস্থার নথি সংগ্রহ করা হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।

CBI-এর আইনজীবীও আদালতে দাবি করেন, আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত বিপ্লব সিংহ ও সুমন হাজরা। আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি এবং দেবল ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত প্রাথমিক স্তরে রয়েছে। নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এরা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। জামিন পেলে এরা পালিয়ে যেতে পারেন। পাল্টা ধৃত বিপ্লব সিংহের আইনজীবী দাবি করেন আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার দিতে পারছে না CBI. তাই লোক দেখানোর জন্য় আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হচ্ছে। উভয়পক্ষের সওয়াল শুনে বিচারক তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। CBI-এর তদন্তকারী আধিকারিক বিচারককে কেস ডায়েরি দেখার জন্য় দেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kolkata News: দিকে দিকে দুষ্কৃতী দৌরাত্ম্য়ের অভিযোগ, কীভাবে হবে বন্ধ? প্রশ্নে পুলিশের ভূমিকা নিয়েও

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget