এক্সপ্লোর

Kolkata News: দিকে দিকে দুষ্কৃতী দৌরাত্ম্য়ের অভিযোগ, কীভাবে হবে বন্ধ? প্রশ্নে পুলিশের ভূমিকা নিয়েও

West Bengal News: কিন্তু অন্ধকার যে এখনও কাটেনি, তার প্রমাণ মিলছে বার বার। দিকে দিকে উঠছে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ।

কলকাতা: নেতাজিনগর, হালতু থেকে লেকটাউন, এন্টালি.... ক্রমেই দীর্ঘ হচ্ছে তালিকা। কলকাতায় উঠছে বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য়ের অভিযোগ। প্রতিবাদ করে প্রহত হচ্ছেন প্রতিবাদীরা। রেহাই পাচ্ছে না পুলিশও। কেন এত বেপরোয়া দুষ্কৃতীরা? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে। 

দুষ্কৃতী দৌরাত্ম্য়ের অভিযোগ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিটিং-মিছিল-মানববন্ধন চলছে। উমার পর অশুভ শক্তির বিনাশ করে কৈলাসে ফিরে গিয়েছেন শ্যামা। কিন্তু অন্ধকার যে এখনও কাটেনি, তার প্রমাণ মিলছে বার বার। দিকে দিকে উঠছে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ। এমনকী, গুন্ডাগিরি থেকে রেহাই পাচ্ছে না পুলিশও। হালতু থেকে বাঘাযতীন... এন্টালি থেকে লেকটাউন। দিকে দিকে বিশৃঙ্খলা, অশান্তি। আক্রান্ত প্রতিবাদীরাও।

প্রতিবাদ করায় এন্টালিতে মাথা ফেটেছে প্রতিবাদীর। আনন্দ পালিত রোডের বাসিন্দা সায়ন কুণ্ডুর দাবি, তাঁর মা হৃদরোগী, তাই রবিবার রাতে বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন। প্রতিবাদীর অভিযোগ,প্রতিবাদ করায় তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ইট দিয়ে মাথা ফাটানোর পর, থানায় যাচ্ছেন বলায় রড দিয়ে পেটানো হয়। রেহাই পাননি তাঁর মা-বাবাও। আক্রান্ত প্রতিবাদীর বাবা সুশীল কুণ্ডুর অভিযোগ, "পুলিশ প্রথমে GD করে ছেড়ে দিয়েছিল। ওদের সঙ্গে বসে মিটিয়ে নিতে বলে। ABP আনন্দ সংবাদ মাধ্যমকে দেখে চাপে পড়ে FIR করে।'' যদিও পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে।

এন্টালির পুনরাবৃত্তি লেকটাউনে। সেখানে শব্দবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হন খোদ পুলিশ কর্মী।  লেকটাউনেই স্বামীর সামনে স্ত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন স্বামী। অভিযোগকারিণী বলেন, "আমরা সব ভাসান থেকে এসে আমাদের পাড়ার যে মণ্ডপ আছে, সেখানে আমরা বসে আড্ডা মারছিলাম সব ছেলেমেয়েরা এসে। দেরি হয়ে যাচ্ছে বলে আমি আর আমার হাজব্যান্ড বাড়ির দিকে যাচ্ছিলাম। কিছু দুষকৃতী ওখানে দাঁড়িয়ে ছিল। ২ জন দাঁড়িয়ে ছিল। ওরা অ্যাজ ইফ কানে হেডফোন দিয়ে কারোর সাথে কথা বলছে। এদিকে কমেন্ট পাস করছে। মানে আমার বডি কমেন্ট। আমার হাজব্যান্ডের সামনে। মানে সাহস ভাবুন।''

প্রতিবাদী দম্পতিকে মারধরের ঘটনা ঘটেছে হালতুতেও। আক্রান্ত দম্পতির দাবি, পাড়ার ক্লাবে বহিরাগতদের তাণ্ডবের প্রতিবাদ করায় শনিবার রাতে রাস্তায় ফেলে তাঁদের পেটানো হয়। মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের গাড়ি চালক সঞ্জয় মল্লিক এখনও অধরা। প্রতিবাদীর স্ত্রী বলেন, "মাত্র ২ জন ধরা পড়েছে। মূল অভিযুক্ত সঞ্জয় মল্লিক পলাতক। আমরা ভয় পাচ্ছি। ওদের শাস্তি চাই।'' মদের আসর বসানোর প্রতিবাদ করায় শনিবার গভীর রাতে বাঘাযতীন এলাকার বিদ্যাসাগর পল্লির রুদ্রাক্ষ এভারগ্রিন ক্লাবে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget