এক্সপ্লোর

Mamata Banerjee: আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়, কেন্দ্রকে তোপ মমতার

Paschim Medinipur News: আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়, কেন্দ্রকে তোপ মমতার

মেদিনীপুর: রাজ্যের বাজেট পেশ হয়েছে একদিন আগেই। পরদিনই জঙ্গলমহল সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে আবাস যোজনা (Awas Yojana) নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করলেন তিনি। তাঁর দাবি, আবাস যোজনা কেন্দ্রের একার প্রকল্প নয়। রাজ্য সরকার এবং কেন্দ্র মিলে কাজটা করে। কিন্তু রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া টাকারই ভাগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। 

রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া টাকা দেওয়া হচ্ছে না, অভিযোগ মমতার

বৃহস্পতিবার মেদিনীপুর (Medinipur News) কলেজের মাঠে সভা করেন মমতা। সেখান থেকেই কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বলেন, "আমরা ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করছি। গ্রামের রাস্তাগুলি খারাপ হয়েছে। কেন্দ্রীয় সরকার কোনও টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়। রাজ্য-কেন্দ্র মিলে করে। রাজ্য থেকে জিএসটি-র টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। সেই টাকারই ভাগ দেয় না।"

১০০ দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, "১৭ লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে। বন্ধ করে দিয়েছে ১০০ দিনের টাকা।বলছে, যাদের আধার সংযুক্ত রয়েছে, তারাই করবে। গ্রামের লোকেরা আধার সংযুক্ত করবে! গোটা জীবনই অনলাইন করে দিচ্ছে! হয় কখনও! সবাই অনলাইন সংযুক্ত হতে পারে! কত ব্লকে ব্যাঙ্ক-পোস্ট অফিসই নেই! কোথা থেকে করবে, মাথা-মুণ্ড থেকে! চিন্তা করে দেখবেন একবার।"

আরও পড়ুন: Mid Day Meal: নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগ, নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে

রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন,, "কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে। আর মিথ্যে বলছে। বিজেপি নেতারা গিয়ে বলছে, 'রাস্তায় টাকা দিও না, জলে টাকা দিও না, বাড়িতে টাকা দিও না, ১০০ দিনের কাজে টাকা দিও না। মানুষ উপকৃত হলে, আমরা কোন মুখে গিয়ে ভোট চাইব!' আমি বলি, তোমাদের লজ্জা হওয়া উচিত। কারণ এগুলো মানুষের টাকা। জনগণের কর থেকে টাকা তুলে নিয়ে যায় দিল্লি। আগে রাজ্য কর সংগ্রহ করত। এখন করে না। কাপড় কিনতে গেলেও জিএসটি কাটে। সেই টাকা কেন্দ্র পায়। আমাদের রাজ্যের ভাগটা পর্যন্ত দেয় না।"

কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, বললেন মমতা

কেন্দ্রের এই বঞ্চনা সহ্য করেও, তাঁর সরকার সামাজিক সুরক্ষার প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান মমতা। জানান, বাংলাই একমাত্র রাজ্য, যেখানে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সব মানুষকে মালার মতো একসূত্রে গেঁথে রাখা হয়েছে। মানুষের ভাল চান তাঁরা। মানুষ ভাল থাকলে, তবেই তাঁরা ভাল থাকবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget