এক্সপ্লোর

Metro Rain Service: অফিস থেকে ফেরার সময়েই ব্যাহত মেট্রো পরিষেবা! কোন লাইনে? কতদূর ট্রেন চলছে?

Metro Rain Service Disrupted: বিকেল ৫টা থেকে, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে কাটছাঁট করা হয়েছে মেট্রো পরিষেবা

কলকাতা: কাজের দিনে, অফিস ফেরত যাত্রীরা সমস্যার মুখে! রক্ষণাবেক্ষণের কাজের জন্য সেন্ট্রাল পার্ক স্টেশনে ব্যাহত মেট্রো পরিষেবা (Kolkata Metro)। বিকেল ৫টা থেকে, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে কাটছাঁট করা হয়েছিল মেট্রো পরিষেবা। সেই সময়ে, মেট্রো চলছিল হাওড়া ময়দান থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত। তবে ব্লু-লাইনের পরিষেবা এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলেই জানা যাচ্ছে।

কোথা থেকে কতদূর ব্যহত হয়েছিল মেট্রো চলাচল? এখন কী অবস্থা?

সূত্রের খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোর সেন্ট্রাল পার্ক ডিপো এবং মেট্রো স্টেশনের সংযোগকারী লাইনে হঠাৎ পয়েন্ট বিভ্রাট হয়। সেই কারণেই, ওই পথে মেট্রো চলাচল ব্যবহ হয়ে পড়ে। সব মিলিয়ে প্রায় ৪৫ মিনিট মেট্রো চলাচলে বাধা সৃষ্টি হয়। বিপত্তির কারণে আংশিক ব্যহত হয়। তবে ওই সময়ে হাওড়া ময়দান থেকে ফুল বাগান স্টেশনের মধ্যে মেট্রো চলছিল। বিকেল ৫টা নাগাদ এই বিপত্তির জেলে মেট্রো চলাচল ব্যহত হয়ে পড়ে। ফের ৫.৪৫ নাগাদ স্বাভাবিকভাবে মেট্রো চলাচল শুরু করে। এর ফলে, সাময়িক সমস্যা হলেও, বর্তমানে ফের স্বাভাবিক মেট্রো চলাচল শুরু হয়েছে। স্বস্তিতে অফিস ফেরত যাত্রীরা। 

প্রায় দেড় কিলোমিটারের বেশি সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন

পার্পল রুটে এবার মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। প্রায় দেড় কিলোমিটারের বেশি সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন। বদলে যাচ্ছে প্রান্তিক স্টেশনও। মেট্রো রেলের তরফে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বছরের পর বছর আটকে থাকার পর, অবশেষে চিংড়িঘাটায় মেট্রোর জট কেটেছে। সবকিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে কলকাতা স্টেশনের সঙ্গেও জুড়ে যেতে পারে মেট্রো। এবার পার্পল লাইনের সম্প্রসারণ নিয়েও নতুন সিদ্ধান্ত নিল মেট্রো রেল। জোকা-ধর্মতলা মেট্রোর রুট সম্প্রসারণ করা হল। আর প্রান্তিক স্টেশন থাকছে না জোকা। মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছিল আগেই। সোমবার মেট্রো রেলের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি। মেট্রো রেল সূত্রে খবর, ধর্মতলা-জোকা রুট সম্প্রসারণের জন্য IIM জোকার তরফেও আবেদন জানানো হয়েছিল। এই মুহূর্তে পার্পল লাইনে ৭ টি স্টেশন চালু রয়েছে। কাজ বাকি রয়েছে আরও ৫ টি স্টেশনের। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত রুটে চালু রয়েছে পরিষেবা। 

 

আরও পড়ুন: Chaiti Ghoshal: 'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget