এক্সপ্লোর

Midnapore College: 'হাতে বুট দিয়ে লাথি মেরেছে' এবার পুলিশের বিরুদ্ধে সরব SFI নেত্রী

West Midnapore News: মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে একের পর এক অত্য়াচারের অভিযোগ উঠে আসছে। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ধর্মঘটের দিনই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ SFI এবং DSO-র।

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: ধর্মঘটে অংশ নেওয়া ছাত্রীকে মেদিনীপুর মহিলা থানায় নিয়ে গিয়ে অত্য়াচারের অভিযোগ SFI-এর। মেদিনীপুর মহিলা থানার যে OC-র বিরুদ্ধে নির্মম অত্যাচারের অভিযোগ তুলেছে DSO, সেই অফিসারের বিরুদ্ধেও অভিযোগে সরব হয়েছে SFI । মেদিনীপুর কলেজের ছাত্রী সুচরিতা দাসের অভিযোগ, স্য়ালাইনকাণ্ডে পথে নেমে সরব হওয়ায় তাঁর প্রতি আক্রোশ কাজ করেছে পুলিশের। সেকারণেই বেধড়ক পেটানো হয়েছে তাঁকে। এই অভিযোগের নেপথ্যে ষড়যন্ত্র দেখছে পুলিশ। পুলিশ সুপারের বক্তব্য, বামপন্থী একটি দল, এটাকে ইস্যু করার চেষ্টা করছে। 

মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে একের পর এক অত্য়াচারের অভিযোগ উঠে আসছে। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ধর্মঘটের দিনই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ SFI এবং DSO-র। এই চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন মেদিনীপুর কলেজের SFI নেত্রী সুচরিতা দাস। এদিন তিনি বলেন,  "গাড়ির ভিতরে যখনই তুলেছে, তখন থেকেই নানাভাবে অত্যাচার করেছে। সেখানকার ওসি সাথী বারিক, আমার সঙ্গে ফোনে স্পিকারে কথা বলে বলছে, তোর কোন বাপ আছে, কতগুলো বাপ আছে, কোথায় কোথায় বাপ আছে, সবাইকে ডাক। কে তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে, সেটা আমিও দেখব।''

আরও অভিযোগ করেছেন SFI নেত্রী। যেখানে উঠে এসেছে স্যালাইনকাণ্ডের প্রসঙ্গও। সুচরিতা দাস বলেন, "স্যালাইনকাণ্ডে আমরা যখন আন্দোলনরত অবস্থায় ছিলাম, তখন থেকেই তারা নাকি আমাদের টার্গেট করে রেখেছিল, যে আমি তাদের ডিপার্টমেন্টে চিহ্নিত হয়ে আছি। সেই জন্য তাদের ইচ্ছামতো, তারা নিজেরাই বলছে, "তোর ওপর আমরা নিজেদের সুখ মিটিয়ে নিতে চাই। তোকে প্রচুর মারব। নিয়ে গিয়ে আরও মারব।" আমাকে থাপ্পড় মেরেছে। আমার গালে এখানে কেটে গিয়েছে। হাতে বুট দিয়ে লাথি মেরেছে। বিভিন্ন জায়গায় আমার কালশিটে পড়ে গিয়েছে।''

অত্য়াচারের যাবতীয় অভিযোগ উড়িয়ে পুলিশের দাবি ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলছেন, "বামপন্থী একটি দল, সেটি এটাকে চেষ্টা করছে তাদের জেলার যারা নেতৃ্ত্বে আছে, তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। একটি ভাইরাল অডিও আমি পেয়েছি, সেখানে সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে, তিনি বলছেন, "এই একটা ভাল ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর। IC-র নামে অভিযোগ কর। হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হেনস্থা কর।"।''

আরও পড়ুন: Central Drug Control Test: কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ডাহা ফেল, তালিকায় কোন কোন ওষুধ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget