এক্সপ্লোর

Dilip Ghosh: রাস্তার উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে দিলীপ, মেজাজ হারিয়ে বললেন, 'এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে..'!

Dilip Attacks TMC: রাস্তার উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ, জোর কটাক্ষ শোনা গেল বিজেপি নেতার মুখে, যা নিয়ে তীব্র সমালোচনা করেছে তৃণমূল

বিশ্বজিৎ দাস ও সন্দীপ সরকার, মেদিনীপুর: গিয়েছিলেন, সাংসদ তহবিলের টাকায় তৈরি হওয়া রাস্তার উদ্বোধন করতে। আর সেখানে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে, মেজাজ হারালেন, দিলীপ ঘোষ। বিক্ষোভকারীদের উদ্দেশে বললেন, 'এই পাঁচশো টাকার চাকররা কিছু করতে দেয় না। ঘেউ ঘেউ করে! যা নিয়ে তীব্র সমালোচনা করেছে তৃণমূল। পাল্টা কটাক্ষের সুরে সিপিএম বলছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ডিএ-এর দাবি প্রসঙ্গে কী বলেছিলেন, তা কি তৃণমূল ভুলে গেছে? 

মেদিনীপুর বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ  দিলীপ ঘোষ বলেন, এই ৫০০ টাকার চাকররা এরা কিছু করতে দেয় না। ঘেউ ঘেউ করে। কাজ করে উদ্বোধন করছি, আবার ঘেউ ঘেউ করছে? প্রাক্তন নির্বাচনী কেন্দ্রে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে চরম বচসায় জড়ালেন দিলীপ ঘোষ! আর এই ঝগড়া ঝাটির মাঝেই বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির গলায় উঠে এল বিতর্কিত নানা শব্দ!দিলীপ ঘোষের মুখের ভাষার তীব্র সমালোচনা করেছে তৃণমূল। 

পাল্টা কটাক্ষের সুরে সিপিএম বলছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় সরকারি কর্মচারীদের ডিএ-এর দাবি প্রসঙ্গে কী বলেছিলেন, তা কি তৃণমূলের মনে আছে? অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'এবারের জানুয়ারি মাসে আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করতে পেরেছি বলে, এবার আপনারা ১৫ শতাংশ DA বাড়বে। ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই। আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না।' দিলীপ ঘোষ এলাকা ছাড়তেই, তাঁর রাস্তা উদ্বোধনের বোর্ডে লাথি মেরে ছুড়ে ফেলে দেওয়া হয় ডোবায়। 

প্রসঙ্গত, ২০১৯ সালের জানুয়ারিতে, অমিত শাহর জনসভার পর তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুমুল অশান্তি হয়েছিল কাঁথিতে। যখন তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই সময় তৃণমূলের করা অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল, দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে। সেই মামলায় সম্প্রতি কোর্টে হাজিরা দিলেন দিলীপ ঘোষ। তারপর বিধানসভায় গিয়ে, শুভেন্দু অধিকারীর পাশে বসে বৈঠক করলেন পরিষদীয় দলের সঙ্গে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও সিপিএম।

আরও পড়ুন, ২ বছর পর জামিনে জেলমুক্তির পরেই বহিষ্কৃত যুব TMC নেতা শান্তনুকে বীরের সংবর্ধনা ! 'জেলে থেকে অনেক কিছু জেনেছি..'

রাজনীতি বিষমবস্তু, একটা সময় প্রতিপক্ষ, আজ তাঁরাই সহযোদ্ধা! গত মঙ্গলবার একটি মামলায় দিলীপ ঘোষকে আদালতে হাজিরা দিতে হয়। যে মামলাটি ৬ বছর আগে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছিল। যখন সেই দলের দোর্দণ্ডপ্রতাপ ও হেভিওয়েট নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। তারিখটা ২০১৯ সালের, ২৯ জানুয়ারি।  লোকসভার ভোটের প্রচারে শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেছিলেন অমিত শাহ। সেই সভার পরই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। রাস্তার ওপরই দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তৃণমূল ও বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget