এক্সপ্লোর

Garia News: মোটরবাইকের শোরুমে দুষ্কৃতী দৌরাত্ম্য, আগুন লাগানোর পর ছোড়া হয় বোমা

আগুন লাগানোর পর পরপর ২টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি ফাটলেও আরেকটি ফাটেনি।

হিন্দোল দে, গড়িয়া: গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে অবন্তীপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য। মোটরবাইকের শোরুমে পেট্রোল ঢেলে আগুন লাগানোর পর ছোড়া হয় বোমা। দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল। হামলার ঘটনা সিসি ক্যামেরায় (CC Camera) ধরা পড়েছে। গতকাল রাত ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। আগুন লাগানোর পর পরপর ২টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি ফাটলেও আরেকটি ফাটেনি। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার করে। বাইকের শোরুমের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যক্তিগত আক্রোশ, না কি ব্যবসায়িক শত্রুতার কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।  

দিনভর অশান্তি: নন্দীগ্রামে ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে দিনভর অশান্তির জের। ঘটনায় ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল ভেকুটিয়া কৃষি সমবায় সমিতির নির্বাচনে ১২টির মধ্যে ১১টি আসনে জয়লাভ করে বিজেপি। তৃণমূল জেতে একটিমাত্র আসনে। ফল প্রকাশের পরেই অশান্তি ছড়ায়। তৃণমূলের অঞ্চল সভাপতি মধুসূদন বেরাকে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া পোশাক। তৃণমূলের তরফে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার ধৃত বিজেপি কর্মীর। 

মাদক পাচারের চেষ্টা: পুজোর মুখে ওড়িশা থেকে গাড়িতে করে মাদক পাচারের চেষ্টা। খড়গপুরের চৌরঙ্গি মোড়ে গ্রেফতার ২ মাদক পাচারকারী। ধৃতরা কলকাতা ও হাওড়ার বাসিন্দা। গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯০ কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশকে নিয়ে খড়গপুরের চৌরঙ্গি এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালায় নারকোটিক্স সেল। গাড়ি থেকে উদ্ধার হয় কয়েকলক্ষ টাকার মাদক। ২টি ব্যাগে ভরে গাড়ির পিছনের আসনে লুকিয়ে আনা হচ্ছিল গাঁজা। পুলিশ জানিয়েছে, ওড়িশা থেকে মাদক আনা হয়েছিল। কোথায় পাচার হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে।

শুল্ক ফাঁকি দিয়ে সোনা নিয়ে আসার অভিযোগ: শুল্ক ফাঁকি দিয়ে সিঙ্গাপুর থেকে সোনা নিয়ে আসার অভিযোগ। কলকাতা বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে গ্রেফতার এক স্বর্ণ ব্যবসায়ী। উদ্ধার প্রায় ৬০ লক্ষ টাকার সোনা। কাস্টমস সূত্রে খবর, রবিবার সিঙ্গাপুর থেকে কলকাতায় পৌঁছন ওই স্বর্ণ ব্যবসায়ী। তাঁর কাছ থেকে মেলে ২৭টি সোনার কয়েন ও ৩টি সোনার বাট। যার বাজারমূল্য ৫৬ লক্ষ ৭৮ হাজার ৬৯৪ টাকা।সূত্রের খবর, সিঙ্গাপুরে সোনার কয়েনের মেলা থেকে কেনা হয়েছিল কয়েন ও সোনার বার। কী উদ্দেশ্যে কলকাতায় আনা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

 

 

সেরা শিরোনাম

Humayun Kabir: উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
News Live: রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার আমজনতা উন্নয়ন পার্টির ব্লক নেতা নাসিম শেখ
রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার আমজনতা উন্নয়ন পার্টির ব্লক নেতা নাসিম শেখ
Weather Update: তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! ঝড়বৃষ্টি উত্তরেও
তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! ঝড়বৃষ্টি উত্তরেও

ভিডিও

Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Kurmi Development |
TMC - Abhishek Banerjee | শালবনি জমি জালিয়াতি মামলায় CID-র ফরওয়ার্ডিং লেটারে অভিষেকের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget