এক্সপ্লোর

Tufanganj News: ভাঙনের জের, বিজেপি সাংসদ ও বিধায়িকার নামে নিখোঁজ পোস্টার আশ্রয়হীনদের

River Erosion In Tufanganj: নদীর ভাঙনের জেরে আশ্রয়হীন মানুষরা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ও তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের নামে নিখোঁজ পোস্টার মারলেন।

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: নদীর ভাঙনের (River erosion) জেরে আশ্রয় হয়েছেন প্রচুর মানুষ। জলের তলায় তলিয়ে গেছে বিঘার পর বিঘা জমি। ফলে কর্ম ও সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন আর বেশি সংখ্য়ক। বারবার প্রতিশ্রুতি দিলেও স্থানীয় বিজেপি সাংসদ ও বিধায়ক ভোটের পর আর আশ্রয়হীন ও সর্বহারা মানুষদের কোনও খোঁজ নেন না বলে অভিযোগ। এর পরিস্থিতির জেরে এবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা (Alipurduar BJP MP Manoj Tigga) ও তুফানগঞ্জের বিজেপি বিধায়িকা মালতী রাভা রায় (Tufanganj BJP MLA Malti Rava Roy) -এর নামে নিখোঁজ পোস্টার (Missing Poster) মারলেন ভাঙনের জেরে আশ্রয়হীন হয়ে পড়া কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ছিট বড় লাউকুঠি গ্রামের বাসিন্দারা।

নির্বাচনের আগে প্রচারে এসে রায়ডাক ও সংকোশ নদীর তীরবর্তী এলাকায় ভাঙন প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন ভাঙনের জেরে প্রচুর মানুষ যখন ক্ষতিগ্রস্ত তখন মনোজ টিগ্গা ও মালতী রাভার কোনও খোঁজ নেই বলে অভিযোগ ছিট বড় লাউকুঠি গ্রামের বাসিন্দাদের। তাই নিখোঁজ বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের নামে তাঁরা নিখোঁজ পোস্টার দিয়েছেন বলেই দাবি।এমনকী ভাঙনের জেরে আশ্রয়হীন হয়ে পড়া মানুষরা রবিবার নদীর পাড়ে দাঁড়িয়ে পোস্টার হাতে বিক্ষোভও দেখান।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সংকোশ এবং গঙ্গাধর নদীর ভাঙনে দিশেহারা অবস্থা তুফানগঞ্জ দু'নম্বর ব্লকের ভানুকুমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠিক বড় লাউকুঠি গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি ও বসতবাড়ি। শেষ সম্বলটুকুও বাঁচাতে পারছেন না এই গ্রামের কয়েকশো মানুষ। এর জন্য স্থানীয় বিজেপি বিধায়িকা মালতী রাভা ও বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

তাঁদের অভিযোগ, ভোট এলেই জনপ্রতিনিধিরা এখানে আসেন হাজার প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু, ভোট মিটে গেলে তাঁদের আর কোনও খোঁজ থাকে না। তাই নিখোঁজ জনপ্রতিনিধিদের সন্ধানে তাঁরা গ্রামে পোস্টার লাগিয়েছেন। এখন এই পোস্টারের কথা শুনে মনোজ টিগ্গা ও মালতী রাভার টনক নড়ে কিনা সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee : 'পরিবারকে টাকার কথা মোটেও বলিনি, প্রমাণ দেখান, মিথ্যে কথা', অভিযোগের পাল্টা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget