এক্সপ্লোর

Mamata Banerjee : 'পরিবারকে টাকার কথা মোটেও বলিনি, প্রমাণ দেখান, মিথ্যে কথা', অভিযোগের পাল্টা মুখ্যমন্ত্রীর

'আমি টাকার কথা মোটেও বলিনি। প্রমাণ দেখান মিথ্য়ে কথা। কুৎসা।  আমার সঙ্গে সিপি ছিল।' টাকা দেওয়ার প্রস্তাবের অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী।

সকাল থেকেই সুপ্রিম কোর্টের দিকে ছিল সারা বাংলার নজর। সেখানে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। বেঁধে দিল সময়। মঙ্গলবার বিকেলের মধ্যেই কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। নির্দেশ দিলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। আর তারপরই সাংবাদিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী । বললেন, 'সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে জুনিয়রদের কাজে যোগ দেওয়ার জন্য়। আমিও এই মিটিং থেকে অনুরোধ করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন, আপনাদের কিছু বলার আছে, সবসময় স্বাগত। আপনারা ৫জন, ১০ জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার স্বাস্থ্য় সচিবকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সঙ্গে কথা বলতে। ' 

মেয়ের দেহ দাহ হওয়ার আগেই তাঁর বাবাকে নাকি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এক আইপিএস। এক পুলিশ আধিকারিক নাকি তাঁর বাড়িতেই একটি আলাদা জায়গায় নিয়ে গিয়ে টাকা দিতে চান। নির্যাতিতার বাবার এই বক্তব্য নিয়ে বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। এবার এই টাকা-বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নির্যাতিতার বাড়িতে ঘটনার তিনদিন পরেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী দাবি করেন, যাযা অভিযোগ করেন অভিভাবকরা, তা রেকর্ড করতে বলেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দেন, 'আমি টাকার কথা মোটেও বলিনি। 
প্রমাণ দেখান মিথ্য়ে কথা। কুৎসা।  আমার সঙ্গে সিপি ছিল। প্রেসের সাংবাদিকরা ছিলেন। ' 

মুখ্যমন্ত্রী দাবি করেন, আমি যেদিন যাই তার আগের দিন , 'ডক্টরস ফোরাম' , একটি  দাবি-পত্র পাঠান। সেখানে তিন নম্বর পয়েন্টে লেখা ছিল, নির্যাতিতার পরিবারের জন্য ' অ্য়াডিকোয়েট কমপেনসেশন' এর ব্যবস্থা করার কথা। মুখ্যমন্ত্রীর দাবি,  সেই মোতাবেকই তিনি বাবা-মাকে বলেন, 'দেখুন মৃত্য়ুর বিকল্প টাকা হয় না। আপনারা মর্মাহত। কিন্তু যদি কোনওদিন মনে করেন, আপনার মেয়ের মেমরির জন্য় ভাল কিছু করবেন, সরকার হেল্প করবে।  এর বেশি নয়। আমি জানি কখন কী বলতে হয়। তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছে, তারা কী চায়।  বিচার চায়? না বিচারের নামে কেসটা ঝুলিয়ে দিতে চায়? ' 

এখনও বিচার মেলেনি আর জি কর কাণ্ডের। কিন্তু এই পরিস্থিতিতেও পুজোয়-উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী । সেই সঙ্গে অভিযোগ করলেন, রাত দখলের নেপথ্যে কেন্দ্রীয় সরকার ও বাম দলের হাত রয়েছে । 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন :                         

RG Kar News: 'শুনানি ঘিরে উত্তেজনা তৈরি না করে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget