এক্সপ্লোর

Mithun Chakraborty: 'নন্দনের কমিটিতে কারা আছে, নাম জানতে চাই', 'প্রজাপতি' বিতর্কে মন্তব্য মিঠুনের

'Projapati' Controversy: প্রসঙ্গত, বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে 'প্রজাপতি'। এখনও সাফল্যের গ্রাফ ঊর্ধ্বগামী, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক বিতর্কের পারদও।

কলকাতা: দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'প্রজাপতি' (Projapati Success) সাফল্যের সঙ্গে ২৫ দিন অতিক্রম করল। আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। সেখানেই 'প্রজাপতি' বিতর্কে ফের মুখ খুললেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বললেন, 'নন্দনের কমিটিতে কারা আছে, নাম জানতে চাই'।

প্রজাপতি বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন

গত ২৩ ডিসেম্বর মুক্তি পায় দেব ও মিঠুন জুটির ছবি 'প্রজাপতি'। কিন্তু সেই ছবি স্থান পায়নি রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ নন্দনে। আর তা থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তোলেন মিঠুন চক্রবর্তীর অভিনয় দক্ষতা নিয়ে, পাল্টা তাঁকে 'গঙ্গারাম' বলে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। 

এবার 'প্রজাপতি' বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন। 'আজকে আনন্দের দিন, গঙ্গারামদের নিয়ে কিছু বলব না। সময় নষ্ট করব না,' তাঁকে নিয়ে কুণাল ঘোষের তোলা প্রশ্নের উত্তরে জবাব মিঠুনের। 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন। ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে,' মন্তব্য মিঠুনের। একই সঙ্গে তিনি আরও বলেন, 'এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে।' অন্যদিকে এই বিষয়ে তৃণমূল সাংসদ, অভিনেতা-প্রযোজক দেব বলেন, 'মানুষ হইহই করে ছবিটা দেখছে। এর চেয়ে বড় জবাব আর হয় না।' 

প্রসঙ্গত, বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে 'প্রজাপতি'। এখনও সাফল্যের গ্রাফ ঊর্ধ্বগামী, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক বিতর্কের পারদও। এদিনের 'সাকসেস পার্টি'তে দেব বলেন, ' আমি বরাবর খুব ইতিবাচক মনের মানুষ। শ্যুটিংয়ের প্রথম দিন থেকে চেয়েছিলাম যেন মানুষ ছবিটি দেখে। আমার একমাত্র লক্ষ্য হলে কী ভাবে মানুষকে নিয়ে আসব। মানুষ দেখছে । দ্যাটস ইট।' 

আরও পড়ুন: Dev : 'আমার কাউকে জবাব দেওয়ার নেই', প্রজাপতি - কুণাল বিতর্ক ফের সোজাসাপ্টা দেব

এর আগে কুণাল ঘোষকে 'এলি-তেলি' বলে কটাক্ষ করেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, 'গঙ্গারামদের কথায় আমি জবাব দিই না'। কুণাল ঘোষকে আক্রমণ করে মিঠুনের মন্তব্য, 'তোরা চেয়েছিলি আমার টিআরপি নামাতে, আমার মৃত্যু পর্যন্ত পারবি না'। এর আগে কুণাল ঘোষ এই ছবি নিয়ে কটাক্ষ করে বলেন, 'এই সিনেমাটায় দেবের অভিনয় দারুণ। দেব দারুণ অভিনয় করেছেন। টনিকে পরাণ বন্দ্যোপাধ্যায় সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গিয়েছেন মিঠুনদা। মিঠুনদার অভিনয়ের জন্য ছবিটা ঝাড় খেয়ে গিয়েছে। মিঠুনদাকে দশ গোল দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এই জায়গায় দাঁড়িয়ে ছবিটাকে টানার জন্য বিজেপি চেষ্টা করছে।' এরপর তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে কটাক্ষ করে বলেন, 'সব অভিনেতাই যদি সবকিছু বোঝেন, তাতে সিনেমা ফ্লপ হয় কেন? দেব যে সমস্যায় পড়েছেন, তাতে ওর মনের কথা বলা সম্ভব নয়।' তবে এত বিতর্কের মাঝেও বক্স অফিস কাঁপাচ্ছে 'প্রজাপতি'।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget