এক্সপ্লোর

Mithun Chakraborty: 'ওকে আটকালেও ভেঙেচুরে সব বেরবে', মিঠুনের মুখে কার প্রশংসা?

Mithun Chakraborty Health: শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী। হাসপাতালে কিছুদিন থাকার পর আজ ছাড়া পেলেন মহাগুরু।

কলকাতা: হাসপাতাল থেকে বেরিয়েই স্বমহিমায় মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। নিজেই জানালেন ভাল আছেন। সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হয়েছে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)- এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই সটান উত্তর মহাগুরুর। 'ওকে আটকালে কী হবে, ও আটকালেও ভেঙেচুরে সব বেরবে। শুভেন্দুকে আটকানো মুশকিল আছে। আজ আটকাবে, কাল আবার বেরোবে', বললেন মিঠুন।

শ্যুটিং শুরু করবেন, সঙ্গে রাজনীতিও চলবে। সাফ জানালেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty on Suvendu Adhikari)। বললেন, 'আমি বিজেপি করব। শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরে গিয়েও প্রচার করব।' তিনি কি প্রার্থী হবেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি যদি প্রার্থী হই, তাহলে ৪২টি লোকসভা কেন্দ্র কে দেখবে? লাগাতার প্রচার হবে। সময় এসে গিয়েছে। মানুষদের উঠে দাঁড়াতে হবে।'

নিজের স্বাস্থ্য নিয়ে অকপট অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, 'ভালো আছি এখন। কোনও সমস্যা নেই। এখানে এসে একটু বেশি খেয়ে সুগার বেড়ে গিয়েছিল। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে বলেছেন ডাক্তার। যাদের ডায়াবেটিস আছে তাদের বলতে চাই, তারা কখনোই ভাববেন না মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। সব সমস্যা খাওয়াতে। খাওয়া নিয়ন্ত্রণ করুন।'

আচমকা অসুস্থ হয়ে পড়ায় প্রধানমন্ত্রীর কাছে বকা খেয়েছেন বলে জানিয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty on his health)। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী যা বলেছেন সবটা বলতে পারব না। বকা খেলাম প্রধানমন্ত্রীর থেকে।'

শীঘ্রই শ্য়ুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার সকালে শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ বোধ করায় মিঠুন চক্রবর্তীকে অ্য়াপোলো হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে প্রথমে পরীক্ষা করেন। এরপর রেডিওলজি বিভাগে তাঁর মস্তিষ্কের এমআরআই করা হয়। হাসপাতালের তরফে মেডিক্য়াল বুলেটিনে জানানো হয়, ইস্কেমিক সেরেব্রোভাসকুলার অ্য়াক্সিডেন্ট বা মৃদু ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেতা। হৃদপিণ্ডের কোনও সমস্য়া আছে কিনা জানতে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি তাঁকে পরীক্ষা করেন। ফিজিওথেরাপি ও মুভমেন্ট থেরাপি করা হয় অভিনেতার। স্পিচ থেরাপিস্টও তাঁকে পরীক্ষা করেন। ফোন করে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। সুস্থ হয়ে ওঠায় সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল।

আরও পড়ুন: 'রক্ষাকবচ দিলে হাজিরা'! শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget