এক্সপ্লোর

Sheikh Shahjahan: 'রক্ষাকবচ দিলে হাজিরা'! শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ

Sandeshkhali Incident:গ্রেফতার না করার বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া যাবে না, জানাল ইডি। মামলার পরবর্তী শুনানি ২৩ ফেব্রুয়ারি।

প্রকাশ সিনহা, কলকাতা: স্বস্তি মিলল না শেখ শাহজাহানের (Sheikh Shajahan), পেলেন না আগাম জামিন। বারবার হাজিরা এড়ানোয় প্রশ্নের মুখে শেখ শাহজাহান। '২ দিনের রক্ষাকবচ দিন, আজই হাজিরা দেব', আদালতে আর্জি শেখ শাহজাহানের আইনজীবীর। 'ভয় পাচ্ছেন কেন? এ তো, 'ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি', মন্তব্য ইডির আইনজীবীর। গ্রেফতার না করার বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া যাবে না, জানাল ইডি। মামলার পরবর্তী শুনানি ২৩ ফেব্রুয়ারি।

একাধিক অভিযোগ। তালিকায় রয়েছে ভেড়ির জন্য জমি দখল, জমি নিয়ে টাকা না দেওয়া, টাকা চাইলে মারধর, নারী নির্যাতনের মতো বিস্ফোরক অভিযোগ। শেখ শাহজাহানের ২ শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের একাধিক গুণপনার বিরুদ্ধে যখন ক্ষোভের আগুনে পুড়ছে সন্দেশখালি। রাস্তায় নেমে, লাঠিসোঁটা হাতে গর্জে উঠেছেন মহিলারা।

এই পরিস্থিতিতে ৩৮ দিন ধরে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। এই প্রেক্ষাপটে আগাম জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এ দিনও, তাঁকে আগাম জামিন দিল না আদালত। সোমবার এই মামলায় তৃণমূল নেতার আইনজীবী বললেন, এক্ষুনি হাজিরা দেবেন শেখ শাহজাহান। ২ দিনের রক্ষাকবচ দিন। পাল্টা, ইডির (ED) আইনজীবী বললেন, 'কথা শুনে এটাই মনে হচ্ছে, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি।'

স্বস্তি মিলল না শেখ শাহজাহানের (Sheikh Shajahan on Bail), মিলল না আগাম জামিন। ৫ জানুয়ারি, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে, তাঁর অনুগামীদের হাতে রক্তাক্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তখন থেকেই বেপাত্তা সন্দেশখালি ১ নম্বরের ব্লক সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান। সোমবার তাঁকে তৃতীয়বার তলব করে ED. যদিও, গত দু'বারের মতো এবারও হাজিরা দেননি তিনি। এদিন, আদালতে তৃণমূল নেতার আইনজীবী সওয়াল করেন, 'শেখ শাহজাহানের বিরুদ্ধে ED কোনও তথ্যপ্রমাণ দেখাতে পারছে না। বলছে শুধু, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে হাজিরা দাও।  শেখ শাহজাহানের বিরুদ্ধে কিছু থাকলে তো তার ডকুমেন্ট চাইত। এই নিয়ে ৩ বার তলব করা হয়েছে।' তখন বিচারক প্রশ্ন করেন, শেখ শাহজাহান হাজিরা দিচ্ছেন না কেন? তখন শেখ শাহজাহানের আইনজীবী বলেন, 'এক্ষুনি হাজিরা দেবেন, ২ দিনের রক্ষাকবচ দিন। আমি জানি গেলেই অ্য়ারেস্ট করবে, তাই আদালতের দ্বারস্থ হয়েছি।' বিচারপতিকে শেখ শাহজাহানের আইনজীবী বলেন, 'ওনাদের (ED) বলে দিন যাতে গ্রেফতার না করে, তাহলেই হাজিরা দেবেন।'

ইডির (ED on Sheikh Shajahan) আইনজীবী তখন বলেন, 'এদের কথা শুনে এটাই মনে হচ্ছে, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমরা এরকম কোনও কথা দিতে পারছি না। আইন মেনে যা করা উচিত সেটাই করা হবে।' ইডির আইনজীবী তখন বলেন, 'আমাদের মারধর করা হল, ছিনতাই করা হল, পাথর ছোড়া হল, আমাদের বিরুদ্ধেই FIR করা হয়েছে।' ইডির তরফে জানানো হয়েছে তাদের কাছে যাবতীয় নথি রয়েছে। তারপর বিচারক জানান, ২৩ তারিখ এই মামলার শুনানি হবে। ২৪ ফেব্রুয়ারি রায় দেব। আর দেরি করা হবে না।

তখন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আইনজীবী বলেন, 'ইডিকে বলুন এর মধ্য়ে যাতে আর কোনও নোটিস পাঠানো না হয়।'  ইডির আইনজীবী তখন বলেন, এরকম কোনও কথা দিতে তারা পারছেন না।

আরও পড়ুন: 'ওকে আটকালেও ভেঙেচুরে সব বেরবে', মিঠুনের মুখে কার প্রশংসা?

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget