এক্সপ্লোর

Mithun Chakraborty : 'তোমাকে কেটে তোমার জমিতে ফেলে দেব, বারবার বলছি, কুছভি করেঙ্গে, কুছভি' হুমায়ুনকে মিঠুনের হুঁশিয়ারি

মিঠুন আরও বলেন, 'তোমাকে কেটে তোমার জমিতে ফেলে দেব।  বারবার বলছি, কুছভি করেঙ্গে, কুছভি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা : হুঙ্কার পাল্টা হুঙ্কারের পালা। ২৬ এর বিধানসভা ভোট এখনও বহু দেরি। কিন্তু তার আগেই শুরু হয়ে গেল তর্জন গর্জন। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের পুরনো একটি মন্তব্যকে টেনে এনে গর্জে উঠলেন বিজেপির অভিনেতা - নেতা মিঠুন। 

হুমায়ুন কবীরের বলেছিলেন, 'কত ধানে কত চাল হয়, দু'ঘণ্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। তোমরা হাতির পাঁচ পা দেখেছ? কিন্তু যদি ভেবে থাকো যে ৩০% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা ৭০%।' 

সেই মন্তব্যকেই টেনে এনে মিঠুন পাল্টা তোপ দাগলেন। বললেন, 'আমাদের এখানকার এক নেতা বলেছেন যে আমরা ৭০ শতাংশ মুসলিম রয়েছি, ৩০ শতাংশ হিন্দু, এদেরকে কেটে ভাগিরথীতে ভাসিয়ে দেব। আমরা ভেবেছিলাম মুখ্য়মন্ত্রী কিছু তো বলবেন। কেউ কিছু বলেননি ... তুমি কেটে ভাগিরথীতে ফেলে দেবে। কিন্তু একদিন আসবে যখন আমরা তোমাদের ভাগিরথীতে নয়, কারণ ভাগিরথী আমাদের মা। তোমাকে কেটে তোমার জমিতে ফেলে দেব। '  

মিঠুন আরও বলেন, 'তোমাকে কেটে তোমার জমিতে ফেলে দেব।  বারবার বলছি, কুছভি করেঙ্গে, কুছভি। যদি ওরা আমাদের হিন্দু ভোটারদের ভোট না দিতে দেয়, তো পরের বছর আমরাও তৈরি হব যাতে আপনাদের ভোটাররাও যাতে ভোট না দিতে পারে। এটা মিঠুন চক্রবর্তী বলছে। মিঠুন চক্রবর্তী, অভিনেতা নয়। ১৯৬৮-র মিঠুন চক্রবর্তী এটা বলছে।' 

মিঠুন চক্রবর্তীকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন। 'আমি শুধু  হিন্দু সম্প্রদায়কে এভাবে আক্রমণ করিনি। আমি শুধু বিজেপিকে আক্রমণ করেছি। ৭৩ বছরের মিঠুন চক্রবর্তী, তিনি আবার অনেক দিন পরে ঘুমন্ত বাঘ যেমন জেগে ওঠে। সেরকম তিনিও আবার বলছেন , পশ্চিমবাংলার মসনদে বসা স্বপ্নেও সফল হবে না। আরেকবার আপনাকে ঈশ্বরের কাছে আরাধনা করতে হবে। আরেকবার আপনি জন্মগ্রহণ করে আসুন। তারপরে দেখবেন, বাংলার মুখ্যমন্ত্রীর গদিটা পাওয়া যায় কি না।'  

আরও পড়ুন :

'কলকাতা মায়ের শহর, এখানে এমন ভাবতেই পারছি না'', আর জি কর ইস্যুতে মুখ খুললেন বিদ্যা বালান 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget