এক্সপ্লোর

Ghatal News: এক রাতের বৃষ্টিতেই জল থৈ থৈ ঘাটাল হাসপাতাল! ক্ষুব্ধ রোগী-চিকিৎসকরা

Paschim Medinipur: জরুরি বিভাগ-সহ হাসপাতালের পুরো চত্বরই জলমগ্ন। অবস্থা এমনই যে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগীদের।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: গোটা বর্ষাকাল এখনও পড়ে আছে। বাংলায় এখনও বর্ষা এসে পৌঁছয়নি। তার আগে মাত্র একরাত্রের বৃষ্টিতেই বেহাল হাসপাতাল চত্বর- থৈ থৈ করছে জলে। এমনই ছবি ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। জরুরি বিভাগ-সহ হাসপাতালের পুরো চত্বরই জলমগ্ন। অবস্থা এমনই যে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগীদের। একই ভাবে যাতায়াত করতে হচ্ছে হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের। এক রাতের বৃষ্টিতেই হাসপাতালের এমন অবস্থা হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে রোগীর পরিবারের মধ্য়ে। ক্ষুব্ধ স্বাস্থ্য দফতরের কর্মীরও। হাসপাতালের তরফে জানানো হয়েছে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জল সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে।  

মেদিনীপুর জুড়ে ঝড়-জল:
বৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতি আরও কিছু এলাকায়। মেচেদা বাজারেও ঘাটালের হাসপাতালের মতোই ছবি। প্রবল বর্ষণের কারণে কোলাঘাটের মেচেদা বাজারে কোথাও হাঁটু সমান জল, কোথাও হাঁটুর একটু নীচে রয়েছে জলস্তর। রাস্তায় জল জমায় পাশের দোকানগুলিতেও জল ঢুকেছে। ক্ষতির মুখে পড়েছেন ব্য়বসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় জল বেরোচ্ছে না।

এদিন সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টি। তারই সঙ্গে ঝড়ের দাপট দেখেছে এই জেলা। মিনিট দুয়েকের ঝড়ে তোলপাড় বেলদা এলাকা। ওইটুকু সময়ের ঝড়ে অন্তত ২০০ গাছ ভাঙার খবর এসেছে বেলদা থেকে। শ'দুয়েক গাছ ভাঙার জেরে যান চলাচল ব্য়াহত হয়েছে কাঁথি-বেলদা রাজ্য সড়কে। পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার ঠাকুরচক থেকে পাঁচ কিলোমিটার খাকুড়দা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। সকাল থেকেই শুরু হয় ঝোড়ো হাওয়া, বৃষ্টির সঙ্গে সঙ্গেই হঠাৎ দমকা হাওয়া বইতে থাকে। তার জেরে একের পর এক গাছ পড়ে যায় বেলদা কাঁথি রাজ্য সড়কের পাশে। রাস্তা বন্ধ হওয়ার কারণে দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি, বাস, লরি। প্রথমে স্থানীয়রাই গাছ সরানোর কাজে হাত লাগায়। ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশও। পরে গাছ কাটার মেশিন ও জেসিবি এনে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। 

ঝড়-জলে যখন এমন পরিস্থিতি তখন বাঁকুড়ায় মর্মান্তিক ঘটনা ঘটে। বাঁকুড়ার বড়জোড়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দম্পতির। শুক্রবার ভোরে বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করতে গিয়েছিলেন নতুনগ্রামের বাসিন্দা নীরদ সাঁতরা ও রানি সাঁতরা। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় দুজনের।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: যৌন নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ! ভারতে নামতেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget