এক্সপ্লোর

SSC: মানিকের আমলে ৫৮ হাজারেরও বেশি নিয়োগ, আদালতে আরও চাঞ্চল্যকর দাবি ED-র

Manik Bhattacharya: এই পরিসংখ্যান পেশ করে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেটাই আদালতে তুলে ধরার চেষ্টা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য সম্পর্কে চাঞ্চল্যকর দাবি ইডি-র। আদালতে ইডি-র দাবি, টাকার বিনিময়ে চাকরি-বিক্রির অন্যতম মূল মাথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ইডি-র দাবি, ২০১১-র পর মানিকের আমলে ৫৮ হাজারেরও বেশি নিয়োগ হয়েছে। এই পরিসংখ্যান পেশ করে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেটাই আদালতে তুলে ধরার চেষ্টা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। আদালতে ইডি-র দাবি, গত ২২ জুলাই মানিকের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত হয়েছে, তাতে বিপুল পরিমাণ টাকা নয়ছয়ের প্রমাণ মিলেছে। টাকা নয়ছয়ে মানিক ভট্টাচার্যর সরাসরি যোগ রয়েছে। সব জেনেশুনেই মানিক দুর্নীতিতে মদত দিয়েছেন এবং নিজেও জড়িত ছিলেন বলে আদালতে দাবি করে ইডি।

সুপ্রিম কোর্টে মিলল না স্বস্তি। আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। এখনই এ নিয়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ ইডি-কে নোটিস দিতে বলেছে।

মক্কেলের মুক্তি চান আইনজীবী
মানিক ভট্টাচার্যের আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করেন। মানিক-পক্ষের দাবি ছিল, তাঁকে ইডি যেভাবে গ্রেফতার করেছে তা ঠিক নয় ৷ সেই সঙ্গে তিনি মানিক ভট্টাচার্যের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন তৃণমূল বিধায়কের মধুমেহ রোগ আছে। তাঁকে অনেক ওষুধপত্র খেতে হয়। মানিক ভট্টাচার্যকে করোনারি বাইপাস করাতে হয়েছে সম্প্রতি। শীর্ষ আদালতে এই যুক্তি দেখিয়ে নিজ মক্কেলের মুক্তি চান আইনজীবী। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। 

২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রায় ১০ বছরের বেশি সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন মানিক ভট্টাচার্য। গত বিধানসভা নির্বাচনে নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের তরফে জিতে বিধায়ক হন মানিক ভট্টাচার্য। টেট-দুর্নীতি মামলায় চলতি বছরের ২০ জুন মানিককে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২২ জুলাই মানিকের ফ্ল্যাটে হানা দেন ইডি-র অফিসাররা। ২৭ জুলাই, মানিক ভট্টাচার্যকে প্রথমবার তলব করে ইডি। অগাস্ট মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে ফের তলব ইডির। 

এরই মধ্যে ২৫ অগাস্ট মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সিবিআই। ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চে ধাক্কা খান মানিক। ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। ১০ অক্টোবর পর্যন্ত  রক্ষাকবচের মেয়াদ বাড়ায় সর্বোচ্চ আদালত। ফলে রক্ষাকবচের দরুণ সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে না। কিন্তু ১১ অক্টোবর গ্রেফতার করে ইডি। তারপরই মানিকের আইনজীবী দৌড়ান সুপ্রিম কোর্টে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget