এক্সপ্লোর

Jalpaiguri News: জলপাইগুড়ি পুরসভার আদরপাড়ায় বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু মা-ছেলের

Mother Son Death:বিদ্যুৎপিষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু মা ও ছেলের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদরপাড়ায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বিদ্যুৎপিষ্ট (Electrocution Death) হয়ে একসঙ্গে মৃত্যু মা ও ছেলের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri News) পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদরপাড়ায়।দেহদুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃতের নাম ননীবালা রায় ও টিঙ্কু রায়।

কী জানা গেল?
স্থানীয় সূত্রে খবর, গত কাল অর্থাৎ শনিবার সন্ধ্যা থেকে ননীবালা রায়ের ঘরে আলো জ্বলছিল না। রাত দশটা নাগাদ বিদ্যুৎ বন্টন দফতরের কর্মীরা এসে আলোর ব্যবস্থা করে দিয়ে যান। তার পর, আজ ভোরে এই মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎ দফতরের টেকনিক্যাল ইনচার্জ জয়দীপ দাস বলেন, 'গত কাল রাতে আমরা ওঁদের কমপ্লেন পেয়ে এসেছিলাম। ওঁদের বাড়িতে আলোও জ্বালানোরও ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু ওঁদের ঘরে সরু তার দিয়ে বিদ্যুতের লাইন করা ছিল। তা ছাড়া, এখন প্রবল বৃষ্টি চলছে যার কারণে এই মর্মান্তিক ঘটনা। প্রাথমিক ভাবে সেটাই মনে করা হচ্ছে।' এলাকায় এমন মৃত্যুতে প্রতিবেশি হৃষিকেশ বর্মন বলেন, 'গত কাল রাতে বিদ্যুৎ অফিসের লোকেরা এসেছিলেন। ওঁরা লাইনটা ডিরেক্ট করে দিয়ে গিয়েছিলেন। সে কারইে জন্যই আজ দুটি প্রাণ চলে গেল।' জলপাইগুড়ির এই ঘটনা বছর পাঁচেক আগেকার অন্য একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে অনেককেই। সেখানে মাকে বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ছেলেরও। খাস কলকাতায় ঘটনাটি ঘটে।

আগেও এক ঘটনা...
২০১৮ সালের এপ্রিল মাসে লোহার তারে কাপড় মিলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন মা। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছোট ছেলে। হরিদেবপুর থানা এলাকার শরৎচন্দ্র রোডের ওই ঘটনা ঘিরে সেই সময়ও তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছিল। মৃতদের নাম, পুষ্প সামন্ত ও মনোজিৎ সামন্ত। পরিবার সূত্রে খবর, কিশোর ছেলেকে নিয়ে ভাড়াবাড়িতে ছিলেন মা। স্বামী ও বড় ছেলে গিয়েছিলেন বাইরে। প্রতিবেশীদের দাবি, হঠাত্‍ তাঁরা দেখতে পান, গায়ে লোহার তার জড়ানো অবস্থায় বাড়ির বাইরে কুয়োর কাছে পড়ে রয়েছে মা-ছেলের মৃতদেহ। পরিবার ও প্রতিবেশীদের অনুমান, কাপড় মিলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হওয়া মা-কতে বাঁচাতে গিয়েই বিদ্যুত্স্পৃষ্ট হয়েছে ছোট ছেলে। তবে, এই ধরনের মর্মান্তিক ঘটনা যে খুব বিরল নয় সেটির নজির আরও রয়েছে। গত বছর অক্টোবরেই যেমন পশ্চিম মেদিনীপুরে হাইটেনশনের ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে মারা যায় বাবা-ছেলে। জানা যায়, জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন বাবা দুলাল কর। সন্ধের পরও বাবাকে ফিরতে না দেখে তাঁর খোঁজে যান ছেলে বিষ্ণুপদ। বাবাকে পড়ে থাকতে দেখে ছুটে গিয়েছিলেন ছেলে। কিন্তু অদৃষ্টে ছিল অন্য কিছু। বাবাকে তুলতে গিয়ে ছেলেও বিদ্যুত্স্পৃষ্ট হন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রি ! সাগর দত্ত হাসপাতালে দালালরাজের অভিযোগ মদন মিত্রর

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget