এক্সপ্লোর

South 24 Parganas News: পথ দুর্ঘটনায় মোটর বাইক আরোহীর মৃত্যু, ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়

দোলের দুপুরে দুর্ঘটনায় মোটর বাইক আরোহীর মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা। কাউন্সিলরের লোকজনের সঙ্গে হাতাহাতি বাধল মৃতের বন্ধুদের। যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়।

জয়ন্ত রায়, কলকাতা: পথ দুর্ঘটনায় এক মোটর বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার বাধল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলায় (Maheshatala)। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ইএসআই হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে মৃতের বন্ধুদের বিরুদ্ধে। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক করা হয়েছে ২ জনকে।

দোলের দুপুরে দুর্ঘটনায় মোটর বাইক আরোহীর মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা। কাউন্সিলরের লোকজনের সঙ্গে হাতাহাতি বাধল মৃতের বন্ধুদের। যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মৃত সোমনাথ সাউ বজবজের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে বান্ধবীর সঙ্গে দেখা করতে বাটানগরে যাচ্ছিলেন সোমনাথ। সেইসময় বজবজ ট্রাঙ্ক রোডে ESI হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, মোটর বাইকের গতি অত্যন্ত বেশি থাকায় স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে জানান। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে, এই অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করেন মৃতের বন্ধুরা।

ঘটনার সময় উপস্থিত মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, লাভ হয়নি। কাউন্সিলরের লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় মৃতের বন্ধুদের। অভিযোগ, গন্ডগোলে নিগৃহীত হন কাউন্সিলরও। মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকান্ত বেরা বলেন, “হাসপাতালের কোনও গাফিলতি নেই, ওদের বোঝানোর চেষ্টা করেছিলাম।’’ অশান্তির খবর পেয়ে ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষের নেতৃত্বে হাসপাতালে আসে পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। বজবজ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পম্পা ঘোষ বলেন, “গন্ডগোলে জড়িত থাকার অভিযোগ পুলিশ ২ জনকে আটক করেছে।‘’

এদিকে রোগী পরিষেবা ঘিরে ফের বিতর্কে কলকাতার এনআরএস হাসপাতাল (NRS Hospital)। কিডনির সমস্যায় ভোগা সঙ্কটাপন্ন রোগীর ট্রলি ঠেলার লোক মিলল না সেখানে। বরং পরিবারকেই ট্রলি ঠেলে নিয়ে যেতে হল। সেই দৃশ্য ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এনআর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: North 24 Pargana News : দোলের দিন দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগ করতে গিয়ে ক্লাব সদস্যদের মধ্যেই গন্ডগোল !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget