এক্সপ্লোর

Mukul Roy: 'বিজেপিতে গিয়ে রাজনীতি করব', এবিপি আনন্দে Exclusive মুকুল! আর কী জানালেন?

Mukul Roy in Delhi:বিজেপিতে যাচ্ছেন? নাকি তৃণমূলেরই থাকছেন? কী নেই মুকুল রায় অন্তর্ধান রহস্যে? সেই রহস্যের যবনিকা কি পড়তে চলেছে?

বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, নয়াদিল্লি: টানটান রহস্য, নাটকীয় মোড়। বিজেপিতে যাচ্ছেন? নাকি তৃণমূলেরই থাকছেন? কী নেই মুকুল রায় অন্তর্ধান রহস্যে? সেই রহস্যের যবনিকা কি পড়তে চলেছে? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কার্যত বিস্ফোরক কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। নিজেই বললেন বিজেপিতে ফেরার কথা।

এবিপি আনন্দে একটি সাক্ষাৎকারে মুকুল রায় বলেন, 'অমিত শাহের সঙ্গে দেখা করব, বিজেপিতে গিয়ে রাজনীতি করব। কৈলাস বিজয়বর্গীর সঙ্গে কথা হয়েছে, উনিই থাকার ব্যবস্থা করেছেন। বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমি বিজেপি বিধায়ক, সেই হিসেবে থাকার ব্যবস্থা করেছে দল।'

মুকুল রায়ের দিল্লি যাওয়ার পর থেকেই রাজনৈতিক মহল থেকে নানারকম প্রতিক্রিয়া মিলেছে। মুখ খুলেছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। শুভ্রাংশুর দাবি, তাঁরা বাবা মানসিক ভাবে অসুস্থ। দিল্লি যাওয়ার জন্য তাঁকে কোনও একটি সূত্রে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, 'শুভ্রাংশু জানে আমি কোথায়, আমার সঙ্গে ফোনে কথা বলেছে। বিজেপিতে এলে ভালই হবে শুভ্রাংশুর। ওর জন্য় ভাল হবে। ওর পরিবারের জন্য ভাল হবে।' কেউ জোর করেনি, স্বেচ্ছায় দিল্লিতে এসেছেন বলেও এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন মুকুল রায়।  

এক্সক্লুসিভ মুকুল:
তিনি বলেন, 'অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। তবে শাহ বা জেপি নাড্ডা কারুর সঙ্গে সাক্ষাৎ হয়নি। অমিত শাহ-জেপি নাড্ডার হাতে সুরক্ষিত বিজেপি।' দিল্লিতে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য মুকুল রায়ের। পঞ্চায়েত ভোটে ভাল ফাইট দেবে বিজেপি। মন্তব্য কৃষ্ণনগর উত্তরের বিধায়কের। স্বেচ্ছায় দিল্লিতে গিয়েছেন। সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, এমনটাও জানিয়েছেন তিনি।   

মুকুল রায় কথা হয়েছে বলে দাবি করলেও সম্পূর্ণ উল্টো কথা বলেছেন শুভ্রাংশু। তিনি বলেন, ''আমার সঙ্গে কোনও কথা হয়নি, ফোনেও পাইনি, কিছুই জানি না।'

তৃণমূলের জন্মলগ্ন থেকে দলে রয়েছেন মুকুল রায়। পরে ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন তিনি। তারপরে আবার ২০২১ সালে তৃণমূল ভবনে গিয়ে উত্তরীয় পরেন তিনি। যদিও তিনি বলেন, 'আমি কোনওদিন তৃণমূলে ফিরিনি।' মমতার সামনে অভিষেকের কাছ থেকে উত্তরীয় পরেও তৃণমূলে ফেরার কথা অস্বীকার মুকুলের। কৃষ্ণেন্দু অধিকারীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি তৃণমূল আর করব না। এটা শিওর। হান্ড্রেড পার্সেন্ট করব না।'

বিজেন্দ্র সিংহকে মুকুল রায় বলেন, 'আমি দিল্লিতে এসেছি। নিজের ইচ্ছেয় এসেছি। কখনও কাউকে না জানিয়ে আসতে হয়। আমার অনেক কাজ আছে এখন। কারও সঙ্গে দেখা করিনি। ফোনে কথা হয়েছে। আমি বিজেপি বিধায়ক।' এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি সম্পূর্ণ সুস্থ। বাড়ির সম্মতিতে আমি আসিনি। তাই হয়তো অনেকে অনেক কথা বলছে। তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয় না। আমি বিজেপি পুরোদমে করব। মাঝখানে শারীরিক ভাবে অসুস্থ ছিলাম। এখন সুস্থ।'

আরও পড়ুন: মহিলা মোর্চার নেত্রীকে হেনস্থার অভিযোগে মণ্ডল সভাপতি ও তাঁর অনুগামীকে বহিষ্কার বিজেপির

সেরা শিরোনাম

Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget