এক্সপ্লোর

Mullikbazar Cinema Hall Fire : মল্লিকবাজারের সিনেমা হলে বিধ্বংসী আগুন, এলাকায় উত্তেজনা

Kolkata Fire : দমকলকর্মীরা জানলার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করছে।

 সত্যজিত বৈদ্য, আবীর দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে আগুন। পার্ক শো হাউসে আগুন। পুরনো সিনেমা হলটি বহুদিনই  বন্ধ।  ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন। চারিদিক ঢকে গিয়েছে কালো ধোঁয়ায়। এখনও তিনতলায় আগুনের সম্ভাব্য উৎসে দেখা যাচ্ছে লেলিহান শিখা। গত ৪০ মিনিট ধরে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল। জ্বলছে বসার আসন। স্ক্রিন জ্বলে খাক। ব্যালকনি ক্ষতিগ্রস্ত। বেসমিন্ট থেকে টর্চ ফেলে ফলে আগুন আর কোথায় কোথায় আছে দেখা হচ্ছে। কারণ কালো ধোঁয়ায় ঢেকেছে হলটি, ভেতরে অনেক জায়গাতেই ঘন অন্ধকার। 

মল্লিকবাজারের বন্ধ সিনেমা হলের ভিতরে প্রবেশ করেছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। তিনি দেখালেন, পুড়ে ছাই বহু চেয়ার, আসন। ভিতর থেকে চাঙড় ভেঙে পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। বিপজ্জনক ভাবে বারবার ভেঙে পড়ছে টিন, সিলিং-এর অংশ। জায়গায় জায়গায় রয়েছে আগুন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সপ্তাহখানেক আগেও এখানে আগুন লাগে। তারপর বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। তাই এবার আগুন কীভাবে লাগল তাই নিয়ে উঠছে প্রশ্ন। কারও কারও দাবি, কেউ বা কারা, ইচ্ছাকৃত আগুন লাগিয়েছে। 

আরও পড়ুন : 

'ডায়মন্ড হারবারটা খালি পশ্চিমবঙ্গ নাকি? মুখরক্ষার জন্য ইচ্ছেমতো কম তথ্য দিচ্ছে রাজ্য'

 

দমকলকর্মীরা জানাচ্ছেন, সিনেমা হলটি বহুদিনই বন্ধ। তাই এই অগ্নিকাণ্ডে হতাহতের সম্ভাবনা নেই। আগুন যাতে বাইরে না ছড়িয়ে পড়ে, তারও ব্যবস্থা করা হচ্ছে। 

পাশেই রয়েছে হাসপাতাল। সেখানেও উদ্বেগ ছড়িয়েছে। দমকলকর্মীরা জানলার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করছে। জানা গিয়েছে, প্রোজেক্টর রুম থেকে লাগে আগুন। আশেপাশে বহু দোকান রয়েছে। তাতে অনেক দাহ্য বস্তু থাকতে পারে। সরানো হচ্ছে দ্রুত। 

সিনেমাহল সংলগ্ন এলাকায় রয়েছে ঘন বসতি। সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। পার্ক স্ট্রিট এলাকার রাস্তার একাংশ বন্ধ রাখা হয়েছে।

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget