এক্সপ্লোর

Haimanti Ganguly : অর্পিতার পর হৈমন্তী, নিয়োগ দুর্নীতির কেন্দ্রে দুই নারী , দুজনের কী মিল ! দেখুন

Recruitment Scam : অর্পিতা মুখোপাধ্য়ায়ের পর হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়। নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়াল দ্বিতীয় নারীর! বেশ কিছু ক্ষেত্রে এই দুজনের মধ্য়ে মিলও লক্ষ্য় করা গেছে।

সঞ্চয়ন মিত্র, সমীরণ পাল, কলকাতা : নিয়োগ দুর্নীতির মামলাতে এখন ফোকাসে দুই নারী।  অর্পিতা মুখোপাধ্য়ায়ের ( Arpita Mukherjee )  পর হৈমন্তী গঙ্গোপাধ্য়ায় ( Haimanti Mukherjee ) ! বৃহস্পতিবার অবধি হৈমন্তী ছিলেন রহস্য়ে মোড়া! শুক্রবারই প্রথম সামনে এসেছে তাঁর একাধিক ছবি!

আর এই ঘটনাই মনে করিয়ে দিয়েছে সাত মাসের আগের কথা। তখনও পার্থ চট্টোপাধ্য়ায়ের ( Partha Chatterjee ) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের ( Arpita Mukherjee )  গ্রেফতারির পর ঠিক এরকমই আলোড়ন পড়ে গেছিল! অর্পিতা এখন জেলে বন্দি! আর এখন চর্চার কেন্দ্রবিন্দু দ্বিতীয় নারী হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়! অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্য়াটে ইডির অভিযানে নগদ প্রায় ৫০ কোটির পাহাড় এবং কোটি টাকার গয়না উদ্ধার হয়েছিল।

যা চাকরি বিক্রির টাকা বলেই চার্জশিটে দাবি করেছে ইডি। হৈমন্তীর কাছেও নিয়োগ দুর্নীতির টাকা রয়েছে বলে দাবি করেছেন এই মামলায় ধৃত যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। বেলঘরিয়ার অর্পিতা মুখোপাধ্য়ায় ২০০৬-এ মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন! হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ও মডেলিং এবং অভিনয়, দুটোই করেছেন! ‘মামা ভাগ্নে’, ‘পার্টনার’, ‘আমার আর্তনাদ’-এর মতো বাংলা ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন অর্পিতা। হৈমন্তীকে দেখা গেছিল অচেনা উত্তম ছবির একটি পার্শ্বচরিত্রে।

নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ানো দুই নারীর মধ্য়ে আরও একটি চমকপ্রদ মিল রয়েছে! দুজনেরই পার্লার খুলেছিলেন! অর্পিতার গ্রেফতারির পর জানা যায়, ২০২০ সালে, টবিন রোডে, তিনি একটি নেল পার্লার খোলেন। পরবর্তীতে, দক্ষিণ কলকাতায় খোলেন আরও দুটো ব্রাঞ্চ। এবার হৈমন্তীর নাম সামনে আসার পর তাঁরও একটি পার্লারের হদিশ মিলেছে! লেকটাউন মোড়ে এই হল লেক ট্রপিকানা নামে সেই ফ্য়ামিলি সেলুন অ্যান্ড স্পা! স্থানীয়দের দাবি, আজ দুপুরেও এই দোকান খোলা ছিল!  তারপরই হঠাৎ করে শাটার নামিয়ে কর্মচারীরা বেরিয়ে যান! তবে হৈমন্তীর ছবি দেখে চিনতে পেরেছেন স্থানীয় একটি ফ্ল্য়াটের নিরাপত্তারক্ষী।

শুক্রবার হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের মায়ের কথায় যথেষ্ট অসঙ্গতি ধরা পড়েছে! তিনি বলেন, মেয়ের সঙ্গে যোগাযোগ নেই। দিন ১০ আগে মেয়ে এসেছিলেন। অর্পিতার গ্রেফতারির পরও তাঁর বেলঘরিয়ার বাড়িতে বৃদ্ধা মায়ের হদিশ মিলেছিল। তিনি মেয়ের বিলাসবহুল জীবনের বিষয়ে বেশি কিছু জানতেন না বলেই জানিয়েছিলেন। এখন দ্বিতীয় নারী হৈমন্তীকে ঘিরে তোলপাড়ের মধ্য়ে মেয়েকে নিয়ে মুখ খুলেছেন তিনি।

দেখার বিষয় হল, এবার কি পদক্ষেপ করবে কেন্দ্রীয় গোয়েন্দারা?


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget