এক্সপ্লোর

Kolkata Building Collapse : গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২, হাসপাতালে যুঝছেন ১৫ জন

Kolkata Building Collapsed: যেন দুলে উঠল চারিদিক। ঠিক যেন ভূমিকম্প । সঙ্গে সঙ্গে এলাকা হল বিদ্যুৎবিচ্ছিন্ন। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত ২

সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : মধ্য রাতে এলাকা তলিয়ে গেল অন্ধকারে।  গার্ডেনরিচে ( Garden Reach Bulding Collapse ) হঠাৎ বিকট আওয়াজ। সঙ্গে যেন দুলে উঠল চারিদিক। ঠিক যেন ভূমিকম্প । সঙ্গে সঙ্গে এলাকা হল বিদ্যুৎবিচ্ছিন্ন। সংকীর্ণ গলি। অন্ধকারে ঠাওর হয় না কিছুই। তারই মধ্যে নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপর্যয়। রবিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুরে। নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে আজহার মোল্লা বাগান এলাকার একাধিক ঝুপড়ি বাড়ির উপর।

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে ( Kolkata Building Collapse ) ইতিমধ্যেই ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের নাম সামা বেগম, বয়স ৪৭, হাসিনা খাতুন, বয়স ৫৫।  ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ১০ জনকে। এসএসকেএমে আরও ৫ জন ভর্তি। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজমক। ধ্বংসস্তূপে আটকে আরও কয়েকজন। 

বাড়িটি ছিল নির্মীয়মান। তাই ওই বাড়িতে কেউ না থাকলেও পাশেই ছিল ঝুপড়ি। যেখানে বহু মানুষেরই বাস। তাঁরা তখন কেউ গভীর ঘুমে, কেউ রাতের খাওয়া সারছেন। হঠাৎই বিরাট বিরাট চাঁইয়ের নিচে চাপা পড়ে গেলেন তাঁরা।

বড় বড় সিমেন্টের চাঁই ভেঙে পড়ে সংলগ্ন ইট দিয়ে তৈরি ছোটো ছোটো ঝুপড়ি বাড়ির উপর। বিশাল অংশ জুড়ে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তুপ ছড়িয়ে পড়ে।  সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন উদ্ধার কাজে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও বিপর্ষয় মোকাবিলা বাহিনী। চলে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। চেষ্টা হয় ক্রেন এনে সিমেন্টের চাঙড় সরানোর। কিন্তু দীর্ঘ সংকীর্ণ গলিপথের শেষে ঘটনাস্থলে যন্ত্রপাতি নিয়ে পৌঁছোনো যায়নি প্রায় ভোর রাত পর্ষন্ত।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বেশ কয়েক মাস ধরে অবৈধভাবে বহুতলটি নির্মাণ করা হচ্ছিল। ব্যবহার হচ্ছিল নিম্নমানের সামগ্রী।  ধ্বংসস্তূপের নীচে আরও ৭ জন  চাপা পড়ে আছেন বলে জানাচ্ছেন এবিপি আনন্দর প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।  

এই ঘটনায় ইতিমধ্যেই সামনে এসেছে বেআইনি নির্মাণের অভিযোগ। ৩ ফুট রাস্তার ওপর কীভাবে তৈরি হচ্ছিল ৬ তলা বহুতল? প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অনেকেরই অভিযোগ, পুকুর বুজিয়ে গত একবছর ধরে তৈরি হচ্ছিল এই বহুতল। সংকীর্ণ গলির মধ্যে এল-শেপের ৫-৬ তলা বাড়ি উঠেছিল লম্বালম্বিভাবে। স্থানীয়দের দাবি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হলেও গ্রাহ্যই করেননি প্রোমোটার। পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে নির্মাণে ছাড়পত্র মিলল প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন : কলকাতায় বাড়ি ভেঙে বিরাট দুর্ঘটনা, চোখ রাখুন লাইভ আপডেটে। 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget