এক্সপ্লোর

Khanakul Flood Situation : টানা দুর্যোগে ডুবেছে ক্ষেত,মাথায় হাত চাষিদের, খানাকুলে বাড়ছে

Khanakul: হুগলির খানাকুলে হু হু করে ঢুকছে  রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর জল।  ধীরে ধীরে জল বাড়ছে খানাকুলের ১ ও ২ নং ব্লকের ১০ টি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ।

মোহন দাস, হুগলি : গত কয়েকদিনের নিম্নচাপের ভারী বর্ষণে ( Heavy Rain )  বিপর্যস্ত হয়েছিল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। ডিভিসি জল ছাড়ায় প্রায় প্লাবন ( Flood )পরিস্থিতি তৈরি হয় দামোদরের নিম্ন অববাহিকা অঞ্চলে। হুগলির খানাকুল ( Khanakul ) , তারকেশ্বর থেকে হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, জেলায় জেলায় বাড়ে প্লাবন-শঙ্কা। তবে এখন আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। মুণ্ডেশ্বরীর জল নতুন করে না বাড়লেও জল যন্ত্রণায় খানাকুলে বাসিন্দারা । 

হুগলির খানাকুলে হু হু করে ঢুকছে  রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর জল।  ধীরে ধীরে জল বাড়ছে খানাকুলের ১ ও ২ নং ব্লকের ১০ টি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় । এর ফলে  জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমিতে। ডুবে গিয়েছে নিচু এলাকার বাড়িঘর, রাস্তা ঘাট। ডুবে গিয়েছে পানীয় জলের কল। এর ফলে এলাকার মানুষের জল যন্ত্রণা। ভাবাচ্ছে জলবাহিত রোগের ভয়। 

এই পরিস্থিতিতে পুজোর মুখে ধান ও সবচি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। নষ্ট হয়েছে জমিতে থাকা চাষের ফসল। সেই সঙ্গে বন্যার আতঙ্ক জাঁকিয়ে বসছে তাঁদের মনে। যতদূর চোখ যায়, শুধুই জল আর জল। এলাকায় যোগাযোগ চলছে নৌকার মাধ্যমে।

 প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ত্রান শিবির করা হয়েছে। খানাকুলের ধান্যঘোড়ি পঞ্চায়েতের কাকনানের  নিচু এলাকাগুলিতে জল ঢুকতেই বাধ্য হয়ে ওই এলাকার মানুষদের উঁচু জায়গায় স্কুলে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। আশ্রয় মিলেছে কিন্তু সমস্যা দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের। যার জেরে ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে। 

কয়েকদিন ধরে চলতে থাকা বৃষ্টিতে রীতিমতো ক্ষতিগ্রস্ত হুগলি জেলার সবজি চাষ। বাজারে কমেছে সবজির জোগান। তার জেরে বাড়তে শুরু করেছে বাজার দর। পুজোর মুখে সবজির দাম আগুন হতে পারে আশঙ্কা সব মহলে। ফলে সমস্যায় সাধারন মানুষ।  চলতি মরসুমে বর্ষার দাপট খুব একটা ফলনে ক্ষতি না করলেও গত কয়েকদিনে বৃষ্টিতে রীতিমতো সমস্যায় পড়েছেন সবজি - চাষিরা। বর্ষা বিদায় লগ্নে  যেভাবে ব্যাটিং করেছে তাতে নাজেহাল চাষিরা। 

অন্যদিকে, দুর্যোগ কেটেছে কিন্তু দুর্ভোগ কাটেনি ঘাটালের। বন্যার জলে গৃহবন্দি অবস্থা  গ্রামীণ ও পৌরসভার বিস্তীর্ণ এলাকার মানুষজন। রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় নৌকো ও ডিঙ্গি চড়ে চলছে পারাপার। নতুন করে জল উঠেছে ঘাটাল থানা চত্বরে।  রাজ্য সড়কে পূর্ত দফতর থেকে নামানো হয়েছে নৌক।  বিনা পয়সায় নৌকোয় পারাপার করছেন ঘাটালের বনবাসী এলাকার মানুষজন।     

আরও খবর :    

পুজোর আগে হরেক প্ল্যান? আগামী ৪-৫ দিনের জন্য দারুণ খবর দিল আবহাওয়া দফতর

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget