এক্সপ্লোর

Dinhata Municipality : সাঁইথিয়া, বজবজের পর এবার দিনহাটা, ভোটের আগেই আরও ১টি পুরসভা দখল তৃণমূলের

Municipal Election 2022 : বিরোধীদের অভিযোগ, স্ক্র্ুটিনির দিনেও তাঁদের এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। মহকুমা শাসকের দফতরের সামনে তাঁদের আসতে দেওয়া হয়নি...

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : এবার দিনহাটা পুরসভা (Dinhata Municipality) দখল তৃণমূলের (TMC)। সাঁইথিয়া, বজবজের পর এবার দিনহাটা। ভোটের আগেই ৩ পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। দিনহাটায় ১৬টির মধ্যে ১০টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী।  

গতকালই ১৬টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে কোনও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। ব্যাপক 'সন্ত্রাসের' কারণে প্রার্থী দেওয়া যায়নি বলে অভিযোগ। আজ সকাল থেকে স্ক্রুটিনি শুরু হয়। এদিকে এর আগে আজ সিপিএম ঘোষণা করে দেয়, যে চারটি ওয়ার্ডে তারা প্রার্থী দিয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই বামপ্রার্থী কোনও প্রার্থী এখানে নেই। আজ বিজেপির তিন প্রার্থী প্রস্তাবক মহকুমা শাসকের দফতরে এসে জানান, তাঁরা প্রার্থীর পদ প্রত্যাহার করছেন। যার ফলে আরও তিনটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ১১। তবে, স্ক্র্ুটিনি এখনও চলছে। মনে করা হচ্ছে, আরও দুই-একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন ; 'একটা ছবি দেখান তো হাত-পা ভেঙেছে, কথা বলা বা রাস্তায় ঘোরা কি সন্ত্রাস', বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখলের পর প্রশ্ন অনুব্রত মণ্ডলের

বিরোধীদের অভিযোগ, স্ক্র্ুটিনির দিনেও তাঁদের এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। মহকুমা শাসকের দফতরের সামনে তাঁদের আসতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রার্থীপদ প্রত্যাহার সিপিএমের। অন্যদিকে বিজেপি-র তরফে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। যদিও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ দাবি করেছেন, দিনহাটায় এবার ১৬-তে ১৬ পাবে তৃণমূল কংগ্রেস এবং নির্বাচনের আগেই সেই ফল ঘোষণা হয়ে যাবে। সবমিলিয়ে কার্যত ভোটের আগেই দিনহাটা পুরসভার দখল নিল শাসকদল।

ভোটের আগেই জয়ের আনন্দে মেতে উঠেছে তৃণমূল। বীরভূম থেকে দক্ষিণ ২৪ পরগনা । এর আগে দক্ষিণ ২৪ পরগনার বজবজ ও বীরভূমের সাঁইথিয়া- দুই পুরসভাই বিনা লড়াইয়ে দখল করেছে তৃণমূল। বজবজের ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টি এবং সাঁইথিয়া পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে তৃণমূল। এবার সেই তালিকায় নবতম সংযোজন দিনহাটা।

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget