এক্সপ্লোর

Anubrata Mandal : 'একটা ছবি দেখান তো হাত-পা ভেঙেছে, কথা বলা বা রাস্তায় ঘোরা কি সন্ত্রাস', বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখলের পর প্রশ্ন অনুব্রত মণ্ডলের

Anubrata Mandal on TMC Win : মেজাজে অনুব্রত মণ্ডলের সংযোজন, 'বলেছিলাম হকি খেলা হবে... সব সিস্টেম একই, সব জায়গায় খেলা হবে'

আবির ইসলাম ও এরশাদ আলম, সাঁইথিয়া (বীরভূম) : বিনা প্রতিন্দ্বন্দ্বিতাতেই সাঁইথিয়া পুরসভা (Sainthia Municipality) দখল করেছে তৃণমূল। ১৬ টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতেই প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। আর যার পরই বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) স্বকীয় মেজাজে বক্তব্য, 'বিরোধীরা প্রার্থী দিতে না পারলে আমি কী করব!' বেশ কিছু জায়গায় ভয়ে বিরোধীরা মনোনয়ন জমা দিতে কি পারেনি ? প্রশ্ন শুনেই অনুব্রত মণ্ডলের সংযোজন, 'একটা ছবি দেখান তো যেখানে সন্ত্রাস হয়েছে। কারোর পা ভেঙেছে, হাত ভেঙেছে। ঠিক কাকে সন্ত্রাস বলছে বুঝছি না। রাস্তা ঘুরে বেড়ালে সেটা সন্ত্রাস? নাকি কারোর সঙ্গে কথা বললে সেটা সন্ত্রাস?'

বিধানসভা ভোটের আগে বাংলার ভোটযুদ্ধে তাঁর 'খেলা হবে' শব্দবন্ধ আলোড়ন তুলেছিল। এবারে পুরভোটের প্রাক্কালে তিনি জানিয়েছিলেন 'হকি, ক্রিকেট খেলা হবে।' আজ যে প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন, 'বলেছিলাম হকি খেলা হবে। এটা আবার জাতীয় খেলা। গোটা দেশে কদর। যেখানে পাকিস্তানকে হারালে নরেন্দ্র মোদি হ্যান্ডসেক করেন।' পাশাপাশি তাঁর চেনা মেজাজে বক্তব্য 'সব জায়গায় সিস্টেম একই। যেখানে বিরোধীরা দাঁড়িয়েছে, সেখানে খেলা হবে।' প্রসঙ্গত, সাঁইথিয়া পুরসভায় ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল শুধু বামেরা।

বুধবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যেদিন সাঁইথিয়ায় হকি খেলতে খেলতে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল নেতা-কর্মীরা। তাদের হাতে অনুব্রত মণ্ডলের কথা মতো ছিল ক্রিকেট ব্যাটও। এদিকে সাঁইথিয়াতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃণমূল জয়লাভ করার পরই শুরু হয় তাঁদের কর্মী সমর্থকদের জয়োল্লাস। এই ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়, 'এই ফলের সম্পূর্ণ কৃতিত্ব আমি দেব আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে। কারণ ওঁদের হাতে যে উন্নয়ন হয়েছে তার পরিপ্রেক্ষিতেই অন্যান্য দলের লোক ভেবেইছিল ছিল যে এদের উন্নয়নের বিরুদ্ধে প্রার্থী দেওয়া অন্যায়। তাই তারা প্রার্থীও দেয়নি। আমাদের ১৬টা ওয়ার্ডের ৩টেয় সিপিএম প্রার্থী দিয়েছে। সেগুলি ১, ৪, ১২। বাকি আর কোথাও কেউ প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমরা জয়লাভ করলাম।'

আরও পড়ুন- বিরোধীহীন বজবজ, ভোটের আগেই পুরসভা তৃণমূলের দখলে

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget