এক্সপ্লোর

Municipal Recruitment Scam : 'বিশেষজ্ঞ নয়, বাজার থেকে কেনা বই থেকে প্রশ্ন বানাতেন অয়ন শীলরাই' পুরনিয়োগে চাঞ্চল্যকর তথ্য

CBI দাবি করছে, কোয়েশ্চন পেপার সেটের জন্য কোনও বিশেষজ্ঞ প্যানেলের সাহায্য় নেওয়া হয়নি। বাজার থেকে কেনা হত সাধারণ জ্ঞানের বই !


প্রকাশ সিনহা, কলকাতা : পুরসভায় নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।  অয়ন শীল ও তাঁর সংস্থার কর্মীদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনা হল চার্জশিটে। সেখানে দাবি, পুরসভায় নিয়োগের প্রশ্নপত্র তৈরি অয়ন শীলদেরই। অর্থাৎ তাঁর সংস্থার। বাজার থেকে কেনা কমপিটিটিভ এক্সাম কিম্বা জেনারেল নলেজের বই ঘেঁটেই তৈরি করা হত প্রশ্নপত্র । পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত চার্জশিটে এমনই চাঞ্চল্য়কর দাবি করল CBI.

সূত্রের খবর,  চার্জশিটের ১৯ নম্বর পাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করছে, জেরায় অয়ন শীল এসব অভিযোগ নাকি শিকারই করে নিয়েছেন। অয়ন নাকি স্বীকার করেছেন, পুরসভায় নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করত তাঁর সংস্থা এবিএস ইনফোজোন। চার্জশিটে CBI দাবি করছে, কোয়েশ্চন পেপার সেটের জন্য কোনও বিশেষজ্ঞ প্যানেলের সাহায্য় নেওয়া হয়নি। বাজার থেকে কেনা হত সাধারণ জ্ঞানের বই, কিম্বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার বই। সেই বই ঘেঁটেই তৈরি করা হত প্রশ্ন ও উত্তরপত্র। সল্টলেকে অয়ন শীলের অফিস, এবিএস ইনফোজোনেই তৈরি হত কোয়েশ্চেন পেপার। 

CBI সূত্রে দাবি, একই দাবি করেছেন, অয়ন শীলের সংস্থার দুই কর্মী রানা দাস ও সৌরভ নন্দী। এই রানা ও সৌরভ  নাকি সিবিআইয়ের কাছে দাবি করছে, অয়ন শীল অফিসে নিয়ে আসত জেনারেল নলেজের বই। কমপিটিটিভ এক্সামের বই। সেই বই থেকেই প্রশ্ন করা হত। একাধিক পুরসভায় যে প্রশ্নপত্র তরি করা হত, তা অয়ন শীলের এবিএস ইনফোজোনের অফিসে বসেই তৈরি হত। পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে, চার্জশিটে CBI দাবি করেছে, এক নয়, দুই নয়, রাজ্যের ১৭টি পুরসভায় ২০১৪-র পর থেকে অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি! 

স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে ২০২৩ সালের ১৯ মার্চ, সল্টলেকে প্রোমোটার অয়ন শীলের অফিসে তল্লাশি চালাতে গিয়ে
আচমকা সামনে এসে পড়ে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ। উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত লিস্ট। তাঁর সল্টলেকের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করে ইডি।  পরে হাইকোর্টের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত হাতে নেয় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০১৪ সালের পর থেকে রাজ্যে ১৭টি পুরসভায় নিয়োগে কারচুপি হয়েছে।

আরও খবর :              

অবশেষে শহরজুড়ে দিনভর শ্রাবণধারা, কলকাতায় কবে কবে তুমুল বৃষ্টি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget