এক্সপ্লোর

Municipal Recruitment Scam: CBI-এর চার্জশিটে ১৮২৯ জনের পুরসভায় নিয়োগ বেআইনি, ফিরে দেখা যাক সেই 'রেট চার্ট'

West Bengal News: রাজ্যের ১৭টি পুরসভায় ২০১৪-র পর থেকে অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি বলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই।

কলকাতা: ২০১৪ সালের পর থেকে কোথাও একশ, কোথাও দুশো, কোথাও তিনশোরও বেশি বেআইনি নিয়োগ হয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। তালিকায় কামারহাটি, টিটাগড়, বরানগর-সহ ১৭টি পুরসভার নাম রয়েছে।

চার্জশিটে কী দাবি করল সিবিআই? 

রাজ্যের ১৭টি পুরসভায় ২০১৪-র পর থেকে অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি বলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে ২০২৩ সালের ১৯ মার্চ, সল্টলেকে প্রোমোটার অয়ন শীলের অফিসে তল্লাশি চালাতে গিয়ে আচমকা সামনে এসে পড়ে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ। উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত লিস্ট। তাঁর সল্টলেকের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করে ইডি। পরে হাইকোর্টের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত হাতে নেয় সিবিআই। 

একনজরে রেট চার্ট: ED সূত্রে দাবি করা হয়, শ্রমিক, ড্রাইভার, সাফাই কর্মী, গ্রুপ ডি পদে চাকরির ন্যূনতম ৪ লক্ষ টাকা, গ্রুপ সি এবং টাইপিস্ট পদে চাকরির জন্য ন্যূনতম ৭ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল রেট চার্ট।


Municipal Recruitment Scam: CBI-এর চার্জশিটে ১৮২৯ জনের পুরসভায় নিয়োগ বেআইনি, ফিরে দেখা যাক সেই 'রেট চার্ট

কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০১৪ সালের পর থেকে রাজ্যে ১৭টি পুরসভায় নিয়োগে কারচুপি হয়েছে। ওই সময়ে রাজ্যের ১২১ টি পুরসভায় বিভিন্ন পদে মোট ৩ হাজার ৬৫০ জনের চাকরি হয়েছে। তার মধ্যে ১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯ জনের নিয়োগই বেআইনি বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে দাবি, টাকি ছাড়া বাকি ১৬টি পুরসভায় ১ হাজার ৮১৪ জনের নিয়োগ হয়েছিল অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে। চার্জশিটের ১১ নম্বর পাতায় সিবিআই দাবি করেছে, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। ২০১৪ সালের পর সেখানে ৩২৯ জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। এরপরই রয়েছে কামারহাটি পুরসভা। সিবিআই রেডারে রয়েছে ৩০৩ জনের চাকরি। বরানগর পুরসভায় সংখ্যাটা ২৭৬। টিটাগড়ে ২২১, কৃষ্ণনগর পুরসভায় ২০০ ও রানাঘাট পুরসভায় ১০১ জনের নিয়োগে দুর্নীতি হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। এছাড়াও, ডায়মন্ড হারবার, দমদম, হালিশহর, নিউ ব্যারাকপুর, কাঁচরাপাড়া, উত্তর দমদম,উলুবেড়িয়া, টাকি, বাদুড়িয়া, নবদ্বীপ ও বীরনগর পুরসভাতেও ভুরি ভুরি বেআইনি নিয়োগ হয়েছে বলে দাবি করেছে সিবিআই। সিবিআই চার্জশিটে আরও দাবি করা হয়, করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায়, একই দিনে বিজ্ঞপ্তি দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে,  ওইদিনই চাকরিতে যোগ দেওয়ানো হয় ২৯ জনকে। এরই মধ্যে শান্তিপুর ও পানিহাটি পুরসভাকে ক্লিনচিট দিয়েছে সিবিআই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Potato Price Hike: 'জোগান কম আলুর, হস্তক্ষেপ করুন মমতা' আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি নবীন পট্টনায়কের

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget