এক্সপ্লোর

Municipal Recruitment Scam: সকালে ED দফতরে হাজিরা কামারহাটি পুরসভার চেয়ারম্যানের

Kamarhati Municipal Recruitment Scam: সকাল সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন গোপাল সাহা।

উত্তর ২৪ পরগনা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) ফের তলব করা হল কামারহাটি পুরসভার চেয়ারম্যানকে। সকাল সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন গোপাল সাহা। গত ৫ অক্টোবর, কামারহাটি পুরসভার চেয়ারম্যানের বাড়িতে ১৩ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি। বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে গোপাল সাহাকে (Gopal Saha)। 

একাধিক পুরসভায় তল্লাশি অভিযান ইডির

গতমাসের শুরুতেও পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে, একাধিক পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। ব্যারাকপুর পুরসভায় (Barackpore Municipality) নোটিস পাঠিয়েছিল CBI।  পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ (Food Minister Rathin Ghosh) একাধিক পুরসভায় তল্লাশি চালিয়েছিল CBI। পুর নিয়োগ দুর্নীতিতে  কামারহাটি, পানিহাটি, বরানগর, টিটাগড়, কাঁচরাপাড়া এবং হালিশহর-সহ বেশ কিছু পুরসভার নাম থাকলেও ব্যারাকপুর পুরসভার নাম প্রথমে ছিল না। আর তারপর সেই ব্যারাকপুর পুরসভাকেও নোটিস পাঠিয়েছিল CBI।

 অবৈধভাবে পুরসভায় চাকরির তালিকায় দেড় হাজারের বেশি নাম !

পুর নিয়োগ দুর্নীতি মামলা ? নাকি অন্য কোনও মামলায় ? পুর নিয়োগ দুর্নীতিতে একাধিক পুরসভায় তল্লাশির আবহে, ব্যারাকপুর পুরসভাকে CBI-এর নোটিস ঘিরে তুঙ্গে উঠেছিল তরজা। পুর চেয়ারম্যান উত্তম দাসের দাবি ছিল, ২০১০ থেকে এই পুরসভায় কোনও সংস্থা মারফত কোনও নিয়োগ হয়নি। প্রসঙ্গত, ইডি সূত্রে কিছুদিন আগেই দাবি করা হয়েছিল, এখনও পর্যন্ত তারা দেড় হাজারের বেশি নাম পেয়েছে। যাঁরা অবৈধভাবে পুরসভায় চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, ১৯ মার্চ ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকেও গ্রেফতার করেছিল ED।

আরও পড়ুন, ভুয়ো নিয়োগপত্র নিয়েই স্কুলে শিক্ষক পদে যোগ দেওয়ার চেষ্টা !

পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার

অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের সল্টলেকের অফিস থেকে, পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তখনই সামনে আসে পুরসভায় নিয়োগ দুর্নীতির ঘটনা। স্কুলে নিয়োগ দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতিরও তদন্ত চালাচ্ছে ED ও CBI। ইতিমধ্যে একাধিক পুরসভায় তল্লাশি চালিয়েছে CBI। অয়ন শীলের অফিসকে আদালতে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছে ED।  তাঁর অফিস থেকে যে চাকরিপ্রার্থীদের নামের তালিকা পাওয়া গেছিল, তার সঙ্গে এই দেড় হাজারের বেশি তালিকার নাম মিলিয়ে দেখা হবে বলে ED সূত্রে খবর। আগামী দিনে তাঁদের তলব করা হবে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget