এক্সপ্লোর

Panchu On Sujit Bose: 'শুধু রাবার স্ট্যাম্প ছিলাম, সুজিতের হাতেই ছিল কন্ট্রোল' ! ED-র জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি পাঁচু রায়ের

Municipal Scam ED On Sujit Pachu: সুজিতের জেল হেফাজত চায় ED।

প্রকাশ সিন্হা,কলকাতা: 'শুধু রাবার স্ট্যাম্প ছিলাম, সুজিতের হাতেই ছিল কন্ট্রোল', জিজ্ঞাসাবাদে এমনই জানিয়েছেন পাঁচু রায়, দাবি ED-র। 'অধিকাংশ কাউন্সিলরই ছিলেন সুজিত বসুর লবির। তাই বাধ্য হয়েই অয়ন শীলের সংস্থাকে টেন্ডার। নিয়োগ প্রক্রিয়ায় কোনও বাইরের সংস্থাকে চাইনি। দঃ দমদম পুরসভায় দুর্নীতি নিয়ে দাবি তৎকালীন চেয়ারম্যানের', পুর-নিয়োগ দুর্নীতি মামলায় কোর্টে চাঞ্চল্যকর দাবি ED-র। পুর নিয়োগে দুর্নীতির সময় দঃ দমদমের পুরপ্রধান ছিলেন পাঁচু রায়। পুর-দুর্নীতির সময় দঃ দমদমের ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। আপাতত হেফাজত নয়, সুজিতের জেল হেফাজত চায় ED।

আরও পড়ুন, নরেন্দ্রপুরে বিজেপি কর্মীর ওপর নৃশংস 'হামলা' ! নেওয়া হল এসএসকেএমে, কী হুঁশিয়ারি BJP বিধায়ক দেবাশিস ধরের ?

 সুজিত বসু ও দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলরের যোগসাজশেই ওই পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বয়ান সামনে রেখে আদালতে এমনই দাবি করল ED.সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন, সেখানকার চেয়ারম্যান ছিলেন পাচু রায়। এই দক্ষিণ দমদম পুরসভাতেই বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে বলে চার্জশিটে দাবি করেছিল CBI. কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০১৪ সালের পর সেখানে ৩২৯ জনের নিয়োগ হয় টাকার বিনিময়ে।
 
দুর্নীতির মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সূত্রের দাবি, তাঁকে ও প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ED, কেন্দ্রীয় এজেন্সি এদিন আদালতে জানায়, বয়ানে পাচু রায় জানিয়েছেন, তাঁর আপত্তি সত্ত্বেও বেসরকারি সংস্থার হাতে পুরসভার নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।তার জন্য সুজিত বসু, যিনি সেই সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন এবং কাউন্সিলরদের একটা বড় অংশ হাত মিলিয়েছিলেন। 

ED-র দাবি, পাচু রায় জানিয়েছেন, তাঁর আপত্তি শোনা হয়নি। নিয়োগের পরীক্ষা স্বচ্ছ ভাবে হয়নি।সুজিত বসুর আইনজীবী সওয়াল করেন,এই গ্রেফতারি আইন মেনে হয়নি। এটা রাজনৈতিক প্রতিহিংসা।এই মামলায় CBI চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। সেখানে দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাচু রায়, অয়ন শীল ও তাঁর সংস্থার নাম রয়েছে। চার্জশিটে কোথাও সুজিত বসুকে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়নি। ED তিন বছর পরে এই মামলায় গ্রেফতার করছে। এই গ্রেফতারি নিয়েই প্রশ্ন আছে।ED-র আইনজীবী বলেন, নিয়ম মেনেই গ্রেফতার করা হয়েছে সুজিত বসুকে। তাঁর পরিবারকে জানানো হয়েছে।রাজনৈতিক প্রতিহিংসা কেন বলা হচ্ছে? উনি এই অপরাধ থেকে লাভবান হয়েছেন। এখন তো বলার কোনও জায়গা নেই যে উনি শাসকপক্ষের। নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে।

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget