এক্সপ্লোর

Murshidabad Death Case: মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন মহিলাকে

Murshidabad Death Case News: প্রতিদিনের মতো এদিন সকালেও আমবাগানে আম ও জ্বালানি কুড়োতে গিয়েছিলেন সেই বৃদ্ধা মহিলা। প্রতিদিনই তিনি সকালে গিয়ে ফের ফিরেও আসেন তাড়াতাড়ি।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন এক মহিলাকে চাঞ্চল্য হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানার চোয়া খাস পাড়া এলাকায়। মৃত বৃদ্ধা মহিলার নাম আঞ্জুয়ারা বেওয়া। তাঁর বয়স হেছিল ৬৪ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু এভাবে নৃশংস ভাবে কে বা কারা কেনই বা মারল তা এখনও পরিষ্কার নয়। 

ঠিক কী হয়েছিল?

সূত্র মারফৎ খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে প্রতিদিনের মতো এদিন সকালেও আমবাগানে আম ও জ্বালানি কুড়োতে গিয়েছিলেন সেই বৃদ্ধা মহিলা। প্রতিদিনই তিনি সকালে গিয়ে ফের ফিরেও আসেন তাড়াতাড়ি। কিন্তু এদিন তাঁর বাড়ি ফিরতে দেরি হচ্ছিল দেখে পরিবারের লোকজন খোঁজ খবর নেওয়া শুরু করেন। তারপরে আমবাগানে দেখতে পাওয়া যায় যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে। 

হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা

সেই অবস্থাতেই দ্রুত সেই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এসে সেই তা উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দাদার দাবি, এই মৃত্যুর পেছনে কোনও জমি সংক্রান্ত বিবাদ থাকতে পারে। অভিযোগের আঙুল তোলা হয়েছে স্থানীয় বাবলু সর্দার নামে এক ব্যক্তির দিকে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ পাঠানো হয় পরে। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

লালগড়ে মহিলার রহস্যমৃত্যু

পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলার নাম বাতাসী মাহাতো। জানা গিয়েছে যে, গতকাল এই মহিলা তাঁর ছাগলটি চরাতে সকালে বেরিয়ে ছিলেন। দুপুর হলেও তিনি বাড়ি ফিরে আসেন নি। এই নিয়ে পরিবারের সবার ভীষণ চিন্তা হয়। পরে  গ্রামের এক ব্যক্তির সব্জি বাগানে সেই মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। দু হাত পিছ মোড়া করে বাঁধা ছিল তাঁর এবং গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানোর সাথে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগ ছিল। পুলিশ খুনির খোঁজে ঘটনাস্থলে কুকুর নিয়ে তল্লাশি চালায়।তবে এখনও কেউ গ্রেফতার হয় নি। পুলিশ দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিন বুধবার মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে।

আরও পড়ুন: ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে গান স্যালুট, শিল্পীকে শেষ বিদায় কলকাতার

সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget