এক্সপ্লোর

Murshidabad News: এবার বহরমপুরে আরেক সন্তান-হারা মায়ের কান্না, চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

Beharampore: প্রত্যক্ষদর্শী তরুণের দাবি, দিনকয়েক আগে চায়ের দোকানে গন্ডগোল হয়। ওই ঘটনায় বহরমপুর কলেজের পড়ুয়া অতনু-সহ কয়েকজনকে পুলিশ খুঁজছে বলে জানা যায়।

রাজীব চৌধুরী, বহরমপুর: নবগ্রামের পর এবার বহরমপুরে (Beharampore) আরেক সন্তান-হারা মায়ের কান্না। ফের কাঠগড়ায় পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, পাড়ার গন্ডগোলের ঘটনায় কলেজ ছাত্রকে আটক করে পুলিশের গাড়িতে তুলে মারধর, বাঁচার জন্য ভরা বর্ষার ভাগীরথী নদীতে মরণঝাঁপ ২১ বছরের অতনু ঘোষ। বহরমপুরে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন তাঁরই বন্ধু।

কী অভিযোগ করলেন প্রত্যক্ষদর্শী?

প্রত্যক্ষদর্শী তরুণের দাবি, দিনকয়েক আগে চায়ের দোকানে গন্ডগোল হয়। ওই ঘটনায় বহরমপুর কলেজের পড়ুয়া অতনু-সহ কয়েকজনকে পুলিশ খুঁজছে বলে জানা যায়। অভিযোগ, শনিবার রাস্তা থেকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময়, ওই কলেজ পড়ুয়াকে মারধর করে পুলিশ। পুলিশের গাড়ির চালকও মারধর করেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীর দাবি, পুুলিশের হাত থেকে বাঁচতে গাড়ি থেকে নেমে ভাগীরথীতে ঝাঁপ দেন ওই পড়ুয়া। ভরা বর্ষায় নদীর মাঝ বরাবর গিয়ে তলিয়ে যান তিনি। ওই তরুণ বলেন, "শনিবারের ২-৩ দিন আগে আমরা চায়ের দোকানে বসেছিলাম। ছোটখাটো বন্ধুদের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা বেরিয়ে যাওয়ার পর ওখানে পুলিশ ঢুকেছিল। শুনলাম নাকি, ওখানকার ছেলেপিলেদের মুখে যে ওঁরা খুঁজে বেরাচ্ছে আমাদেরকে।

পরিবারের অভিযোগ, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল অতনু। প্রথমে সৈদাবাদ ফাঁড়িতে সাহায্যের জন্য যায় পরিবার। সেখানে সাহায্য না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করতে যান অতনুর বাবা। সন্ধে থেকে রাত ১২ টা পর্যন্ত বসিয়ে রাখা হয় থানাতেই। ৩-৪ বার নিখোঁজ ডায়েরির বয়ান বদল করায় পুলিশ মিসিং ডায়েরির বদলে নদীতে ঝাঁপ দেওয়ার কথা লেখার জন্য 'চাপ' দেওয়া হয়। মৃত যুবকের বাবার অভিযোগ, "প্রথমে আটক করে গাড়ির ভিতরে মারধর করেছিল। অলক বলে একজন ড্রাইভার সে শুদ্ধু মারধর করেছে। সেইদিন থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। দেখা হোক সিসিটিভি যদি এলাকায় থাকে। সিসিটিভি ফুটেজ দেখা হোক। পুলিশ প্রমাণ করাক যে আমি আটক করিনি।''

৩০ ঘণ্টা পর, রবিবার ভাগীরথী থেকে দেহ উদ্ধার করেন অতনুর পরিজনরাই। ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়েছে পরিবারের তরফে। অতনুর বাবা নির্মল ঘোষ বলেন, "আমি তো সিবিআই তদন্ত চেয়েছি। পুলিশি তদন্তে কেন আশ্বস্ত হব? পুলিশের বিরুদ্ধেই তো অভিযোগ।'' ছেলেকে খুঁজে না পেয়ে শেষমেশ নিজেরাই ভাগীরথীতে নৌকো নিয়ে খুঁজতে যায় পরিবার। এরপর রাধারঘাট ব্রিজের কাছে মেলে অতনুর নিথর দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝাঁপ দেওয়ার পর সাঁতরে অনেকটাই পেরিয়ে এসেছিল অতনু। কিন্তু কিনারায় পৌঁছনোর আগেই মাঝ ভাগীরথীতে ডুবে যায় সে। ঘটনায়, বহরমপুরের নিয়াল্লিশপাড়া ঘাটে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন:  Behala Accident: বন্ধুর জন্য মন খারাপ, কাঁদছেন শিক্ষকরাও, বড়িশা স্কুলে সৌরনীলের স্মরণসভা

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget