এক্সপ্লোর

Behala Accident: বন্ধুর জন্য মন খারাপ, কাঁদছেন শিক্ষকরাও, বড়িশা স্কুলে সৌরনীলের স্মরণসভা

Barisha School: যান নিয়ন্ত্রণে বেড়েছে তৎপরতা। এই ছবি আগে দেখা গেলে, সৌরনীলের মায়ের কোল খালি হত না, আক্ষেপ অভিভাবকদের।

কলকাতা: বড়িশা স্কুলে (Barisha School) সৌরনীল সরকারের স্মরণসভা। বন্ধুর জন্য মন খারাপ সহপাঠীদের। কাঁদছেন প্রধান শিক্ষক-সহ অন্য শিক্ষকরাও। এর মধ্যেই আক্ষেপ করছেন অভিভাবকরা। ছোট্ট সৌরনীলের মর্মান্তিক মৃত্যুর পর টনক নড়েছে পুলিশের। যান নিয়ন্ত্রণে বেড়েছে তৎপরতা। এই ছবি আগে দেখা গেলে, সৌরনীলের মায়ের কোল খালি হত না, আক্ষেপ অভিভাবকদের।                                 

সৌরনীল সরকারের স্মরণসভা: মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর পর, আজ খুলল বড়িশা স্কুল (Barisha School)। লালবাজারের নির্দেশে মেনে এদিন স্কুলের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের ডায়মন্ড হারবার রোডে যেতে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তাপারাপার করানো হচ্ছে। স্কুলে যাওয়া-আসার সময় যাতে সকলেই ফুটপাত ব্যবহার করেন, তার ওপর নজর রাখছেন পুলিশ কর্মীরা। অভিভাবকরা বলছেন, এই নজরদারি আগে থাকলে এভাবে প্রাণ যেত না ৭ বছরের ফুটফুটে শিশুর। দুর্ঘটনায় মৃত সৌরনীলের স্মরণসভার আয়োজন করছিল স্কুল কর্তৃপক্ষ। স্কুলের পড়ুয়ারা ছাড়াও উপস্থিত ছিল শিক্ষক, অভিভাবকরা। একরত্তিকে হারিয়ে মনখারাপ সবার। কথা বলতে গিয়ে গলা বুজে আসছে স্কুলের প্রধান শিক্ষকের। এদিন তিনি বলেন, আমি যেন সবার সহযোগিতায় স্কুলকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারি।      

পথ দুর্ঘটনায় শিশুমৃত্য়ুর জেরে উদ্যোগ। বেহালা চৌরাস্তা লাগোয়া ১০০টিরও বেশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা গুমটি দোকানগুলিকে বড় রাস্তা থেকে ২ ফুট ছেড়ে বসতে বলা হয়েছে। গতকাল রাত থেকেই শুরু হয়েছে এই প্রক্রিয়া। যদিও গোটা বিষয়টি পুলিশ মৌখিকভাবে ফুটপাতে ব্যবসায়ীদের জানিয়েছে। বড়িশা হাইস্কুলের সামনে ও বেহালা চৌরাস্তা মোড়ে অস্থায়ী দোকানগুলিকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে শনিবার এলাকা পরিদর্শনে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা ও পুর প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন CESC ও পূর্ত দফতরের অফিসাররা। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, জেব্রা ক্রসিং নিয়ে আলোচনার পাশাপাশি ফুটপাতজুড়ে গুমটি দোকান নিয়েও আলোচনা হয়। এরপরই চারদিনের মধ্যে গুমটি দোকানগুলির পরিসর ছোট করে ফেলার জন্য ব্যবসায়ীদের মৌখিকভাবে নির্দেশ দেয় পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: North 24 Parganas Weather: সকাল থেকেই মেঘলা আকাশ, আজ থেকে বাড়বে বৃষ্টি উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget